হার্ভার্ডে ‘বাংলাদেশ জাগছে’ শীর্ষক সেমিনার ১২ মে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘বাংলাদেশ জাগছে’ (বাংলাদেশ রাইজিং) শীর্ষক দিনব্যাপি এক আন্তর্জাতিক সেমিনার হবে বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে আসছে ১২ মে। বাংলাদেশ নিয়ে কর্মরত আন্তর্জাতিক সংস্থা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের নীতি-নির্দ্ধারক ছাড়াও এ সেমিনারের বিভিন্ন পর্বে বক্তব্য রাখবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
বাংলাদেশে গত ৮ বছরে অবিস্মরণীয় উন্নয়নের যে ছোঁয়া লেগেছে, তার সাথে সম্পৃক্ত প্রাইভেট সেক্টরের ব্যবসায়ী-বিনিয়োগকারিরাও এ সেমিনারে নিজ নিজ অভিজ্ঞতা বিবৃত করবেন। বস্টনভিত্তিক থিঙ্কট্যাংক ‘আইএসডিআই’ তথা ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট’ এবং হার্ভার্ড ইউনিভার্সিটির ‘সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করবে।
এ প্রসঙ্গে আইএসডিআই’র নির্বাহী পরিচালক ইকবাল ইউসুফ এ সংবাদদাতাকে জানান, ২০১২ সাল থেকে প্রতি বছরই বাংলাদেশের উন্নয়ন-সম্ভাবনা এবং সমস্যার আলোকে এ ধরনের একটি করে সেমিনার করছি আমরা। সে আলোকে এবারের সেমিনারে টেকসই উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রগতি এবং উন্নত বাংলাদেশ রচনায় শেখ হাসিনার যে ভিশন তার সম্ভাবনা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন অংশগ্রহণকারিরা। এক্ষেত্রে কী ধরনের সমস্যার আশংকা রয়েছে এবং কী ধরনের পরিস্থিতি বিরাজমান থাকলে স্বপ্নের সোনার বাংলা হাতের মুঠোয় আনা সম্ভব-সে সব মতামতও উপস্থাপিত হবে আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষকদের মধ্য থেকে।
এ সেমিনারের হোস্ট কমিটির চেয়ারম্যান হচ্ছেন হার্ভার্ড কেনেডি স্কুলের সাবেক ফেলো এবং এমআইটির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইকবাল কাদির। সমন্বয় করছেন যৌথভাবে হার্ভার্ডের ছাত্র শাম্মী কুদ্দুস এবং রাফাতে মাহবুব। এনআরবি নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!