Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

সাংবাদিক লাবলু আনসার ঠিকানা ছেড়ে ‘বাংলাদেশ প্রতিদিন’র উত্তর আমেরিকা সংস্করণের দায়িত্বে

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: March 10, 2018 | 9:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সাংবাদিক লাবলু আনসার ঠিকানা ছেড়ে বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের দায়িত্ব নিয়েছেন। ৫ মার্চ আনুষ্ঠানিকভাবে দীর্ঘ ২২ বছরের কর্মস্থল সাপ্তাহিক ঠিকানা থেকে বিদায় নেন প্রবাসের সিনিয়র সাংবাদিক ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার। এরপরই তিনি বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণে ‘নির্বাহী সম্পাদক’ হিসেবে কাজ শুরু করেছেন। এর অফিস নেয়া হয়েছে উত্তর আমেরিকায় বাংলাদেশীদের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসে।
এ উপলক্ষে প্রদত্ত এক বিবৃতিতে লাবলু সাপ্তাহিক ঠিকানার অব্যাহত সমৃদ্ধি কামনা করেছেন। প্রসঙ্গত: উল্লেখ্য যে, ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে আসার পরই সাপ্তাহিক বাঙালিতে খন্ডকালিন কাজ করেন লাবলু। ১৯৯৬ সালে যোগদান করেছিলেন সাপ্তাহিক ঠিকানায়। সেখানে চীফ রিপোর্টার, নির্বাহী সম্পাদক এবং সর্বশেষ ২০১৩ সাল থেকে সম্পাদকের দায়িত্ব পালন করেন।
জানা গেছে, বাংলাদেশ প্রতিদিন প্রতি শুক্রবার নিউইয়র্ক থেকে প্রকাশের পর তা কানাডা ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশী অধ্যুষিত এলাকায় বিতরণ করা হবে বিনামূল্যে। প্রথম সংখ্যা বের হবে ২৩ মার্চ শুক্রবার, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে। ‘আমরা জনগণের পক্ষে’ মন্ত্রে উজ্জীবিত ‘বাংলাদেশ প্রতিদিন’ বাংলাদেশে কোটি মানুষের মুখপত্রে পরিণত হয়েছে। একইধারায় এই প্রবাসেও পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV