Wednesday, 17 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ড. নীনা আহমেদের নির্বাচনী সমাবেশ ৩১ মার্চ

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: March 10, 2018 | 9:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লে. গভর্ণর পদে ডেমক্র্যাটিক পার্টির মনোননের লড়াইয়ে অবতীর্ণ বাংলাদেশী-আমেরিকান ড. নীনা আহমেদের নির্বাচনী তহবিল সংগ্রহের প্রথম অনুষ্ঠান হচ্ছে নিউইয়র্কে ৩১ মার্চ। ফ্রেন্ডস অব ড. নীনা’র ব্যানারে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘বেলাজিনো পার্টি’ হলে এদিন বেলা ১২টায় তহবিল সংগ্রহের এ অনুষ্ঠানের হোস্ট হিসেবে বিশিষ্টজনেরা কাজ করছেন।
এদের অন্যতম হলেন পিপল এন টেকের প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার আবু হানিফ, এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবারের জাতীয় সভাপতি প্রখ্যাত শ্রমিক ইউনিয়ন নেতা মাফ মিসবাহ, বিজ্ঞানী, মুক্তিযোদ্ধা ও নিউজার্সির প্লেইন্সবরো টাউনশিপের কাউন্সিলম্যান ড. নূরন্নবী, মুক্তিযোদ্ধা-সাংবাদিক লাবলু আনসার। আর্ত-মানবতার সেবায় ইতিমধ্যেই সকলের দৃষ্টি আকর্ষণকারি সংস্থা ‘আ. কাদের মিয়া ফাউন্ডেশন’র চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের মিয়া এবং উত্তর আমেরিকায় নীরব সমাজকর্মী হিসেবে পরিচিত ড. জিয়াউদ্দিনও রয়েছেন সার্বিক সহযোগিতায়। প্রসঙ্গত: উল্লেখ্য, প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান-আমেরিকান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র হিসেবেও অধিষ্ঠিত হওয়া ড. নীনা প্রথমে ফিলাডেলফিয়া সিটি এলাকা নিয়ে গঠিত ‘পেনসিলভেনিয়া কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১’ থেকে নির্বাচনের জন্যে মাঠে নেমেছিলেন। এমনি অবস্থায় সেই নির্বাচনী এলাকা সংস্কারের নামে খন্ড-বিখন্ড করায় ড. নীনার ভোট ব্যাংকে বিভক্তি রচনা করা হয়েছে তাকে কৌশলে সরিয়ে দেয়ার অভিপ্রায়ে। জানা গেছে, এরপরই তিনি কংগ্রেসে লড়ার পরিকল্পনা বাদ দিয়ে আরো বড় আসন ‘লে. গভর্ণর’ পদে দাঁড়িয়েছেন।
ইতিমধ্যেই নির্বাচনী ব্যালটে নাম উঠার জন্যে প্রয়োজনীয় এক হাজার ভোটারের স্থলে ৪২৮৯ ভোটারের স্বাক্ষর সম্বলিত আবেদন নির্বাচন কমিশনে জমা হয়েছে। ১৫ মে অনুষ্ঠিত হবে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ডেমক্র্যাটিক পার্টির প্রাইমারি। সেখানে তার জয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। তবে এজন্যে দরকার বিস্তর তহবিল। ইতিমধ্যেই পেনসিলভেনিয়া, নিউজার্সি, ভার্জিনিয়াসহ বিভিন্ন স্থানে তহবিল গঠনের অনুষ্ঠান হয়েছে। আরো কটি অনুষ্ঠানের তারিখ নির্দ্ধারণ করা হয়েছে ক্যালিফোর্নিয়াসহ বিভন্ন স্থানে। তবে সকলের দৃষ্টি নিউইয়র্কের অনুষ্ঠানের প্রতি। কারণ, সবচেয়ে বেশী বাংলাদেশী-আমেরিকান বাস করছেন নিউইয়র্ক-নিউজার্সি-কনেকটিকাট অঞ্চলে।
হোস্টরা জানিয়েছেন, ‘মার্কিন প্রশাসনে বাংলাদেশী তথা অভিবাসী সমাজের মৌলিক অধিকার আদায়ের ক্ষেত্রে নির্ভরযোগ্য ও পরীক্ষিত সংগঠক হিসেবে ড. নীনার বিকল্প নেই। ব্যক্তিগতভাবে একজন মেধাবি বিজ্ঞানী হয়েও প্রায় ৩০ বছর যাবত অভিবাসী সমাজের জন্যে মাঠে কাজ করা ড. নীনার পক্ষে পেনসিলভেনিয়ার প্রত্যন্ত অঞ্চলেও গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ সুযোগ হাতছাড়া করা সমীচিন হবে না।’ এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV