Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জর্জিয়া ডিসট্রিক্ট-৫ থেকে সিনেটর পদে লড়ছেন বাংলাদেশি শেখ রহমান

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: March 10, 2018 | 11:57 PM

রুমী কবিরঃ যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য জর্জিয়ার ডিসট্রিক্ট-৫ থেকে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন নিয়ে সিনেটর পদে প্রার্থী হয়েছেন মূলধারার রাজনীতিবিদ বাংলাদেশি শেখ রহমান চন্দন।
শেখ রহমান নির্বাচিত হলে তিনিই হবেন জর্জিয়া স্টেট সিনেট নামের এই রাজ্যের আইন প্রনয়নকারী প্রতিনিধি পরিষদের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক।
আগামী ২২ মে তারিখে ওই আসনে গুইনেট কাউন্টির নরক্রস, লিলবার্ন ও লরেন্সভিল শহরের ভোটারদের অংশগ্রহণে সরাসরি এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত মঙ্গলবার রাজ্য সরকারের প্রশাসনিক ভবন ডাউন টাউনস্থ জর্জিয়া স্টেট কেপিটেল ভবনে প্রয়োজনীয় কাগজ পত্রাদির প্রক্রিয়া শেষে সিনেটর প্রার্থী হিসেবে ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে মনোনয়ন লাভের যোগ্যতা অর্জন করেন তিনি।

প্রার্থিতা পদ নিশ্চিত হওয়ার পর পরই আনুষ্ঠানিকভাবে জর্জিয়ার সকল মূলধারার ভোটারসহ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী বিশেষ করে এশিয়ান, ভারতীয় ও বাংলাদেশি বংশোদ্ভূত ভোটারদের কাছে ইমেইলে ভোট প্রার্থনা করেন চন্দন।
তাঁর বিলিকৃত ইমেইল ও সামাজিক মাধ্যমে তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানিয়ে শেখ রহমান আমেরিকার মাটিতে নিজেদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয়ে তাকে ভোট দেয়ার মাধ্যমে স্বপ্ন পূরণের অগ্রযাত্রায় সকল বাংলাদেশি তথা এশিয়ানদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি সকল বাংলাদেশি আমেরিকান ভোটারদেরকে তাদের ইমেইলের মাধ্যমে সাইন আপসহ তহবিলে অর্থ সাহায্য ও নির্বাচনী প্রচারণার স্বেচ্ছাসেবক দলে নাম অন্তর্ভুক্তির অনুরোধ জানান।
নির্বাচিত হলে স্বাস্থ্যখাতে মেডিকেইড কর্মসূচী বৃদ্ধি করার প্রতিশ্রুতিসহ হেলথ কেয়ার ইনস্যুরেন্সকে আরও গ্রহণযোগ্য করার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন শেখ রহমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা লাভের জন্যে আরও অধিকহারে সুযোগ সৃষ্টির দিকে তিনি নজর দেবেন বলে জানান।
শেখ রহমান মূলধারার নাগরিকদেরকে বিগত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “ডেমোক্র্যাটিক দলের ভোটাররা নির্বাচনী কেন্দ্রে ১০০% ভাগ একযোগে ভোট দিতে গেলে ট্রাম্পের জয়লাভ করা সম্ভব ছিলনা”।
একারনে শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, খয়েরী সকলকে ভেদাভেদ ভুলে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার ব্যাপারে এখনই ক্যালেন্ডারের পাতায় দাগ কেটে রাখার পরামর্শ দেন এই প্রার্থী।
এব্যাপারে রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি তখন ওয়াশিংটন ডিসিতে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির সভায় ব্যস্ত ছিলেন। এরপরও তিনি জর্জিয়া বাংলা ডট কমকে বলেন, “ত্রিশ বছর আগে এদেশে প্রথম যখন অভিবাসী হয়ে প্রবেশ করি, তখন থেকেই আমাদের নাগরিক অধিকারকে অন্যান্য নাগরিকদের মতোই মজবুত করে গড়ে তুলতে মূলধারার রাজনিতিতে সম্পৃক্ত হওয়ার অঙ্গিকার করেছিলাম। আজ সেই স্বপ্ন পূরণের পথকে মসৃণ করে তোলার প্রক্রিয়ায় স্টেট সিনেটর পদে মনোনয়ন পেয়েছি। এখন মূলধারার ভোটারদের পাশাপাশি আমাদের নিজস্ব অভিবাসী ভোটগুলোও নিশ্চিত করতে সকল অভিবাসী নাগরিকদের এগিয়ে আসতে হবে”।
শেখ রহমান গত বছর ডেমোক্র্যাটিক পার্টির সম্মেলনে জাতীয় কমিটিতে প্রথম বাংলাদেশি কার্যকরী সদস্য নির্বাচিত হন এবং মূলধারার রাজনীতিতে অনেকের কাছেই অনায়াসে গ্রহণযোগ্য নেতা হিসেবে আলোচিত ব্যক্তিতে পরিনত হন। আর আগে ২০১২ সালে তিনি জর্জিয়া রাজ্যের সাধারণ প্রতিনিধি পরিষদের প্রতিনিধি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বপ্রথম পত্র-পত্রিকা ও মিডিয়াতে শিরোনাম হন।
স্ত্রী, এক কন্যা ও এক পুত্র নিয়ে আটলান্টায় বসবাসকারী শেখ রহমান বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কৃতিসন্তান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV