Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইর্য়কের স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষায় ববি-তারিক টিউটোরিংয়ের ব্যাপক সাফল্য

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: March 11, 2018 | 5:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইর্য়কের স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষায় অতীতের মত এবারও চমক দেখিয়েছে ববি-তারিক টিউটোরিয়াল। সঠিক গাইডেন্স, মেধার স্বাক্ষর, তদারকি এবং ভিন্নভাবে পাঠ উপস্থানের যাদুতে এ টিউটোরিয়াল বারবার এ সাফল্য দেখাচ্ছে। ঠিক আগের মতই স্টাইভিসেন্ট, ব্রংঙ্কস সাইন্স, ব্রুকলিনটেকসহ নিউইয়র্কের সেরা স্পেশালাইজড হাইস্কুলগুলোতে রেকর্ড সংখ্যক স্কোর নিয়ে ভর্তির সুযোগ পেল ববি-তারিক টিউটোরিয়ালের শিক্ষার্থীরা। এ টিউটোরিয়াল থেকে সর্বোচ্চ স্কুর ৬৫৮ পেয়ে স্টাইভিসেন্টে ভর্তির সুযোগ পেয়েছে তানিম মিয়া। বুধবার স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ শুরু হয়েছে। এদিন জ্যাকসন হাইটস কর্পোরেট শাখায় আসতে থাকে স্পেশালাইজড হাইস্কুলে সুযোগপ্রাপ্ত কৃর্তি শিক্ষার্থী ও তাদের পিতা-মাতারা। সেরা স্কুলে সুযোগ পাওয়ায় ইঞ্জিনিয়ার ববি ও তারিককে ধন্যবাদ ও উঞ্চ অভিনন্দন জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সিটির স্পেশালাইজড হাইস্কুলে ভর্তিতে অসাধারণ সাফল্যের জন্য কৃর্তি ছাত্র-ছাত্রীদেরও অভিনন্দন জানান ববি তারিক টিউটোরিং সেণ্টারের সিইও ইঞ্জিনিয়ার খোকন উদ্দিন ববি ও প্রেসিডেন্ট তারিক।
তারা জানান, গার্ডিয়ানদের আস্থা এবং বিশ্বাসের টিউটোরিং ববি তারিক টিউটোরিং সেণ্টারের বেশির ভাগ স্টুডেন্টই বাংলাদেশি। বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা বিকাশে আমরা কাজ করছি গত ১০ বছর ধরে। ববি তারিকের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের সেরা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়ে আসছে।
ইঞ্জিনিয়ার ববি বলেন, নিয়মিত ক্লাশ ও মডেল টেষ্ট আর আপডেট কারিকুলামের টিচিং গাইড লাইনের কারণেই ববি তারিক টিউটোরিয়ালের শিক্ষার্থীরা প্রতিবছরই সর্বোচ্চ স্কোর পাচ্ছে। যতদিন বেচে আছি বাংলাদেশি কমিউনিটির মেধা বিকাশে কাজ করে যাবো। স্পেশালাইজড হাইস্কুলের ভর্তির অসাধারণ ফলাফলে একইভাবে নিজের অনুভুতি প্রকাশ করেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মোহাম্মদ তারিক।
ববি তারিক টিউটোরিং সেন্টারের পরিচালক রেহানা বেগম বলেন, আমরা অনেক খুশি। এই সাফল্যে তারিকের, এই সাফল্যের ববি তারিক পরিবারের সবার। প্রতিবছরই আমাদের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করছে। পাচ্ছে সর্বোচ্চ স্কোর। আগামীতেও আমরা সাফল্যের ধারা অব্যাহত রাখবো।
অসামান্য সাফল্যে ববি তারিক টিউটোরিয়াল কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন স্পেশালাইজড হাইস্কুলে শিক্ষার্থী ও অভিভাবকরা।
স্টাইভিসেন্টে ভর্তির সুযোগ পাওয়া খুজিস্তার মা বলেন, আমার মেয়ে সাফল্যে আমি অনেক খুশি। ববি তারিক টিউটোরিয়ালের টিচিং ও গাইড লাইন অনেক চমৎকার। আমার সন্তানের সাফল্যের জন্য ববি ও তারিককে অভিনন্দন।
আরেক অভিভাবক ইয়াসমিন বলেন, ববি তারিক টিউটোরিয়াল নিয়মিত ক্লাশ টেষ্ট। মডেল টেষ্ট ও ভর্তি পরীক্ষা পর্যন্ত গাইড লাইন দিয়েছেন। এই কারণে আমার মেয়ে তাসমিয়া হাকিম ভালো ফল করেছে। আমি তাদের ধন্যবাদ জানাই।
শিক্ষার্থী তামজিদ বলে, আমার অনেক বন্ধু অন্য টিউটোরিয়ালে পড়ছে। আমরা তাদের সঙ্গে সব বিষয় শেয়ার করি। সব মিলিয়ে দেখি আমাদের টিউটোরিয়ালই শ্রেষ্ঠ। এখানে আমাদের যেমন গাইড লাইন দেয়া হয় তেমনি শেখানো হয় সবকিছু হাতে কলমে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV