জেলখানা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ব্রঙ্কসে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও’র প্রস্তাবিত রাইকারস জেলখানা সাউথ ব্রঙ্কসের কনকর্ড এভিনিউতে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে গত ৮ মার্চ ব্রঙ্কসের পিএস ৬৫-এর হেলি একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত বিশাল সমাবেশে স্থানীয় বাসিন্দা এবং কমিউনিটির নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ জানান।

স্থানীয় কমিউনিটি বোর্ড মেম্বার শাজাহান শেখ জানান, প্রতিবাদ সভায় স্থানীয় জনপ্রতিনিধি কংগ্রেসম্যান, কাউন্সিলম্যান ও পাবলিক এডভোকেট প্রতিনিধি এবং ৩০০ এর অধিক স্থানীয় বাসিন্দার উপস্থিত ছিলেন। সভায় জানান হয়, সিটি মেয়র প্রস্তাবিত ওই স্থানটি এখন এনওয়াই পিডির ইনপাউন্ড লট হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, সাউথ ব্রঙ্কসের এই এলাকায় ইতিমধ্যে কতিপয় শেল্টার এবং ড্রাগ ট্রিটমেন্ট কেন্দ্র রয়েছে। তাই এখানে জেলখানা নির্মাণ না করে স্কুল ও এফোর্ডেবল হাউজিং কমপ্লেক্স নির্মাণের আহ্বান জানানো হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!