Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জর্জিয়া স্টেট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন : কাওছার সভাপতি, মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: March 12, 2018 | 9:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। সম্মেলনে হুমায়ূন কবীর কাওছার সভাপতি এবং মাহমুদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় জর্জিয়ার রাজধানী আটলান্টা শহরের শালওফোর্ড রোডের কোয়ালিটি ইনে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

এছাড়া প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মোহাম্মদ আলী মানিক। এছাড়া বিশেষ বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাছিব মামুন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, কার্যকরী সদস্য শাহানারা রহমান, জর্জিয়া আওয়ামী লীগের মিন্টু রহমান, দিদারুল আলম গাজী ও এম. মওলা দিলু প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আসতে হবে। তাই দেশে-প্রবাসে আওয়ামী লীগের সকল নেতা-কর্মীকে একযোগে কাজ করতে হবে।
তিনি জর্জিয়া আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, দলের প্রতিটি নেতা-কর্মী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নিবেদিত প্রাণ। তাই সকল মতভেদ ভুলে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন জর্জিয়া আওয়ামী লীগের বিদায়ী সভাপতি আলী হোসেন। সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV