যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী সিআইএ‘র পরিচালক মাইক পম্পেও
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সিআইএ‘র পরিচালক মাইক পম্পেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবাদে জড়িয়ে পদ হারিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সিআইএ পরিচালক মাইক পম্পেও। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবারই টিলারসনকে দায়িত্ব ছাড়ার জন্য বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেজন্য আফ্রিকা সফর সংক্ষেপ করে সোমবার দেশে ফিরে আসেন টিলারসন।
দায়িত্বপালনের জন্য টিলারসনকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। একইসঙ্গে বলেছেন, পম্পেই নতুন দায়িত্বে ভালো কাজ করবেন। সিআইএ’র পরিচালক হিসেবে দায়িত্ব পাচ্ছেন উপ-পরিচালক জিনা হ্যাসপেল।
এক বিবৃতিতে ট্রাম্প বলেন, সিআইএ পরিচালক মাইক পম্পেওকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে আমি গর্বিত। ওয়েস্ট পয়েন্টে প্রথমস্থান নিয়ে স্নাতক শেষ করেছেন। সেনাবাহিনীতে দায়িত্বপালন করেছেন। হার্ভাড থেকে আইনে স্নাতক করেছেন। তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন।’
তিনি আরও বলেন, ‘সিআইএ’র উপ-পরিচালক জিনা হ্যাসপেল পম্পেওর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। ফলে তিনিই হচ্ছেন সিআইএর প্রথম নারী পরিচালক। এটা একটা মাইলফলক। মাইক ও জিনা এক বছরের বেশি সময় ধরে একসঙ্গে কাজ করছেন। তাদের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে।’
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes