মার্কিন ইতিহাসে প্রথম নারী সিআইএ প্রধান হ্যাসপেল!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :সিআইএ পরিচালক মাইক পম্পেওকে অপসারণের পর সেই পদে স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সংস্থাটির উপ-পরিচালক জিনা হ্যাসপেল। তিনি হতে যাচ্ছেন মার্কিন ইতিহাসের প্রথম নারী সিআইএ প্রধান।
হ্যাসপেল ১৯৮৫ সালে সিআইএ’তে যোগ দেন। পরবর্তী সময়ে একের পর এক উচ্চপদে কর্মরত থেকে নিজের সুদীর্ঘ কর্মজীবন আলোকিত করেন। তিনি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে সংস্থাটির উপ-পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।
তবে হ্যাসপেলের বিরুদ্ধে সিআইএ’র কর্মকান্ড পরিচালনায় বিতর্কিত ভূমিকার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, সিআইএ’র ‘ব্ল্যাক সাইট’এ যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থিত কারাগারগুলোতে ইসলামি জঙ্গি সংগঠন আল-কায়দা সন্ত্রাসীদের আটকে রাখার সময় হ্যাসপেলের বিতর্কিত ভূমিকার তথ্য-প্রমাণ রয়েছে।
হ্যাসপেলের সিআইএ’র কর্মজীবনের বিবরণীতে দেখা যায়, সিআইএ’র মাঠ পর্যায়ের দায়িত্বপালনকালে বিভিন্ন দেশে স্টেশন চিফ ছিলেন। তিনি কর্মক্ষেত্রে কৃতিত্বের জন্য প্রেসিডেন্ট পুরস্কারও লাভ করেন। এবিসি নিউজ
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া