মেক্সিকো সীমান্ত প্রাচীরের নমুনা পরীক্ষা করে দেখলেন প্রেসিডেন্ট ট্রাম্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার পার্শ্ববর্তী দেশ মেক্সিকো থেকে অবৈধ অভিবাসী ও মাদকের অনুপ্রবেশ রোধ করতে নির্মিতব্য সীমান্ত প্রাচীরের নমুনা পরীক্ষা করে দেখতে ক্যালিফোর্নিয়া সফর করেছেন। তিনি নিখুঁত সীমান্ত প্রাচীর নির্মাণের জন্য আট ধরনের দেয়াল ও বেড়ার নমুনা পরীক্ষা করে দেখেন সেখানে।
নির্বাচিত হবার পর প্রথম বারের মতো রিপাবলিকান এ প্রেসিডেন্ট ডেমোক্রেটদের শক্তিশালী ঘাটিঁ ক্যালিফোর্নিয়া সফর করলেন যেখানে তার নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে বেশ কয়েকবার তীব্র প্রতিবাদ করা হয়েছে। সেখানে তিনি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বেশ কড়া বার্তা প্রদান করেছেন।
ক্যালিফোর্নিয়াতে সীমান্ত প্রাচীরের জন্য বিভিন্ন ধরনের দেয়ালের নমুনার সামনে দাড়িয়ে ট্রাম্প তার কর্মকর্তাদের সাথে সেগুলোর গুণগত মান নিয়ে আলোচনা করেন। ট্রাম্পের সাথে এ সময়ে উপস্থিত ছিলেন তার চিফ অব স্টাফ জন কেলি, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারী ক্রিস্টজেন নিয়েলসন সহ বিভিন্ন কর্মকর্তা। রয়টার্স
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া