Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ভয়েস অব আমেরিকায় নিউইয়র্ক প্রতিনিধি হিসাবে যোগ দিলেন আকবর হায়দার কিরন

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: March 15, 2018 | 9:26 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরন সম্প্রতি ভয়েস অব আমেরিকার বাংলা ও ইংরেজি বিভাগের নিউইয়র্ক প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন। ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি জাকিয়া খান অবসর গ্রহনের পর কছেশ বছর এই পদ শুন্য থাকার পর এ মাসেই আকবর হায়দার কিরন তার স্থলাভিষিক্ত হলেন।আকবর হায়দার কিরন ভিওএর দক্ষিন ও সেন্ট্রাল এশিয়ার উদ্দেশ্যে প্রচারিত সংবাদ এবং মাল্টিমিডিয়ার সাথে কাজ করবেন। ভিওএ বাংলা প্রধান এবং প্রখ্যাত বেতার ও টিভি ব্যক্তিত্ব রোকেয়া হায়দার তাঁদের অনুষ্ঠানের সাথে কয়েক যুগ ঘনিষ্ঠভাবে জড়িত দেশ ও প্রবাসে সুপরিচিত আকবর হায়দার কিরণকে বাংলা পরিবারের আনুষ্ঠানিক একজন সদস্য করে নিয়েছেন।

সাংবাদিকতা ছাড়াও বাংলাদেশ এবং ভারতে ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব আন্দোলনের অন্যতম একজন প্রতিষ্ঠাতা হিসেবেও জনাব কিরন ভিওএ ডিরেক্টর আমান্দা বেনেট, সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়া প্রধান আকবর আয়াজি সহ সবার কাছে বিশেষ ভাবে পরিচিত। এখানে আরও উল্লেখ করা যেতে পারে ঢাকায় ইংরেজি দৈনিক দ্যা ডেইলি নিউজ এর সহ সম্পাদক হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করে আকবর হায়দার কিরন বিবিসির একজন স্ট্রিঙ্গার, সাপ্তাহিক বিচিত্রার কূটনৈতিক সংবাদদাতা, সাপ্তাহিক ২০০০ এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি নিউ ইয়র্ক থেকে প্রদীপ সাহা প্রকাশিত, অধুনালুপ্ত সাপ্তাহিক বিদেশ বাংলার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। জনাব কিরন বাংলা ভাষায় অনলাইন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ খবর ডটকমের সহযোগী প্রকাশনা নিউ ইয়র্ক বাংলা ডটকমের সম্পাদক হিসেবেও বহু বছর দায়িত্ব পালন করে আসছেন।
এ ছাড়া তিনি গেলো দুই যুগের বেশী সময় ধরে নিউ ইয়র্কের অন্যতম পুরনো বাংলা টিভির সংবাদ পরিচালক এবং এসটিভি ইউএসএ এবং টাইম টেলিভিশন এর উপস্থাপক হিসেবেও সুপরিচিত। বাংলাদেশ বেতারের বিভিন্ন বাংলা ও ইংরেজি অনুষ্ঠান এর নিয়মিত উপস্থাপক হিসেবেও তিনি বহু বছর কাজ করেছেন। বিনোদন বিচিত্রার যুক্তরাষ্ট্র প্রতিনিধি আকবর হায়দার কিরন এর সম্মান জনক নিয়োগে দেশে এবং প্রবাসে মিডিয়া মহলে অনেকেই খুশী হয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV