Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

‘টাইগার’নামের সার্থকতা প্রমাণ করে ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: March 16, 2018 | 4:13 PM

সারোয়ার জাহান: বার বার পেন্ডুলামের মতো দুলেছে ম্যাচের ভাগ্য। কখনো মনে হচ্ছিল জয় দিয়ে ফাইনালের টিকিট পেয়ে যাবে বাংলাদেশ। কখনো মনে হয়েছে জয় পেয়ে যাবে স্বাগতিক শ্রীলঙ্কা। তবে শেষপর্যন্ত মাহমুদউল্লাহর অসাধারণ ব্যাটিংয়ে ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। পেয়ে গেছে ফাইনালের টিকিটটাও।
নিদাহাস ট্রফির অঘোষিত সেমিফাইনালে জয়ের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ব্যাটিং করছে ১৬০ রানের লক্ষ্য নিয়ে। বাঁচামরার এই লড়াইয়ে ব্যাট হাতে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম চার ওভারের মধ্যে সাজঘরে ফিরেছেন লিটন দাস ও সাব্বির রহমান। দ্বিতীয় ওভারেই লিটন দাসের উইকেট তুলে নিয়েছিলেন ধনঞ্জয়। রানের খাতা না খুলেই ফিরে যেতে হয়েছে লিটনকে। নিজের পরের ওভারে সাব্বিরকেও স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন ধনঞ্জয়।
তবে তৃতীয় উইকেটে ৬৪ উইকেটের জুটি গড়ে দলকে ভালোই এগিয়ে নিচ্ছিলেন তামিম ও মুশফিক। কিন্তু এই আশার আলো বেশিক্ষণ থাকেনি। পর পর দুই ওভারে দুজই ফিরে যান। এর পর সাজঘরে ফিরে সৌম্য সরকারও। তবে শেষপর্যায়ে চাপের মুখে ১৮ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মাহমুদউল্লাহ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে শ্রীলঙ্কাও অবশ্য পড়েছিল ব্যাটিং বিপর্যয়ের মুখে। মাত্র ৪১ রান সংগ্রহ করতেই হারিয়েছিল ৫টি উইকেট। শেষপর্যন্ত অবশ্য কুশল পেরেরার ৬১ ও থিসারা পেরেরার ৫৮ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৫৯ রানের লড়িয়ে পুঁজি জমা করেছে লঙ্কানরা।
শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশ খেলছে সাকিব আল হাসানের নেতৃত্বে। ইনজুরি কাটিয়ে এই গুরুত্বপূর্ণ ম্যাচেই মাঠে ফিরেছেন বাংলাদেশী এই অলরাউন্ডার। আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV