চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা’র ১১ কর্মকর্তার পদত্যাগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনক্ এর কার্যকরী পরিষদের এগারোজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা হলেন, মোহাম্মদ এস. নুর (আলী নুর) সহ-সভাপতি, মোহাম্মদ সেলিম- সাধারন সম্পাদক, মহিউদ্দীন চৌধুরী খোকন- যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইকবাল হোসেন- সহ সাধারন সম্পাদক, মীর কাদের রাসেল- কোষাধ্যক্ষ, মোহাম্মদ আরিফুল ইসলাম- সাংগঠনিক সম্পাদক, এম এ লতিফ- দপ্তর সম্পাদক এবং কার্যকরী সদস্য কামাল হোসেন মিঠু, মেজবাহউদ্দীন আহমেদ, হারুনউর রশীদ, সফিউল আজম সিকদার। অতি সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একযোগে পদত্যাগ করেছেন। পতদ্যাকারীরা জানান, সভাপতির অগনতান্ত্রিক এবং অসাংগঠনিক কার্যকলাপসহ অন্যান্য বিভিন্ন বিষয়ে সভাপতির বিরুদ্ধে অনস্থা এনেই আমরা পদত্যাগ করেছি। সভাপতির বিরুদ্ধে সংগঠনের একাধিক বিধি ভঙ্গের সুষ্পস্ট অভিযোগ রয়েছে। সভাপতি সংবিধানের যে সকল বিধি ভঙ্গ করেছেন তা হল ধারা:৭:১ ক,খ, গ ধারা: ৮:১ গ, ঘ ধারা: ৮:৩ ক, খ ,গ, ঘ ধারা: ৯:২ ধারা: ১০:৩ ধারা: ১৪:২।
পদত্যাগকারীরা আরো বলেন, চট্টগ্রামবাসীর মিলনকেন্দ্র চট্টগ্রাম ভবনকে শেকলবন্দী করা হয়েছে। সাধারণ চট্টগ্রামবাসীর প্রবেশাধিকার হরণ করা হয়েছে। ঈদে মিলাদুন্নবী (স:) মতো ধর্মীয় অনুষ্ঠান পন্ড করেছে নির্লজ্জভাবে, যাতে ধর্মভীরু চট্টগ্রামবাসী ক্ষুব্দ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!