নিউইয়র্কের কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের পরবর্তী সেমিস্টার মে মাসে শুরু
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী মালিকানায় স্থাপিত প্রথম ট্যাক্স প্রফেশনাল শিক্ষা প্রতিষ্ঠান কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের পরবর্তী সেমিস্টার আগামী মে মাসে শুরু হচ্ছে। ইনকাম ট্যাক্স স্কুলটির প্রতিষ্ঠাতা কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট, সার্টিফাইয়িং একস্পেটেন্স এজেন্ট মোহাম্মদ হাসেম জানিয়েছেন, তিন মাসব্যাপি এই কোর্সে ট্যাক্স প্রিপারেশন অ্যান্ড প্যøানিং বিষয়ে কম্প্রিহেনসিভ প্রশিক্ষণ দেয়া হয়। অভিজ্ঞ ইন্সট্রাকটরগণ ক্লাস নেন এই অ্যানুয়েল ফাইলিং সিজন প্রোগামে। ইনকাম ট্যাক্স ফাইল করার নিয়ম-কানুনসহ ট্যাক্স বিষয়ে হাতে-কলমে যাবতীয় শিক্ষা দেয়া হয় এ ট্যাক্স কোর্সে। তিন মাসে ৬০ ঘন্টার ১৮সিই ক্রেডিটের এ কোর্সে অংশ নেয়া শিক্ষার্থীদের গড়ে তোলা হয় ট্যাক্স প্রফেশনাল হিসেবে। এ প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট প্রাপ্তরা সহজেই নিজেদের নিয়োজিত করতে পারবেন ট্যাক্স প্রফেশনে। ট্যাক্স প্রিপেয়ার হিসেবে তাদের নাম এন্ট্রি থাকবে আইআরএস’র ডাটা বেইসে।
কর্তৃপক্ষ জানায়, ‘কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’ তাদের ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি কমিউনিটির সেবায় এ ইনকাম ট্যাক্স স্কুলটি চালু করেছে। সফলতার সাথে কোর্স সম্পাদনকারীদের জব পেতে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের প্রিন্সিপাল এমবিএ ডিগ্রিধারী মোহাম্মদ হাসেম। তিনি জানান, ট্যাক্স কোর্সে ভর্তির জন্য ট্যাক্স কিংবা একাউন্টিং বিষয়ে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলে পরবর্তী ব্যাচ শুরু হবে আগামী মে মাসে এবং শেষ হবে জুলাই মাসে। ভর্তি চলছে মে-জুলাই সেমিস্টারে। নাম মাত্র ফি নেয়া হয় প্রশিক্ষণার্থীদের কাছ থেকে। ‘কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোহাম্মদ হাসেম আরো জানান, তিন মাসব্যাপি ট্যাক্স কোর্সে প্রতি বছর দু’টি সেমিস্টারে ক্লাস নেয়া হয়। প্রতি সেমিস্টারে তিনটি ব্যাচে ৩০ জন করে শিক্ষার্থী নেয়া হয়। একটি সেমিস্টার মে-জুলাই এবং অপরটি সেপ্টেম্বর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়। ট্যাক্স কোর্স সম্পাদনকারীদের জব পেতেও সহযোগিতা করা হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেসের কার্যালয়ে ইনকাম ট্যাক্স স্কুলের প্রথম ব্যাচের ক্লাস শুরু হয় গত ১০ সেপ্টেম্বর। সফলতার সাথে কোর্স সম্পাদনকারীদের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান হয় গত ১৬ ডিসেম্বর।

এবিষয়ে আরো জানতে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছে : মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং একস্পেটেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, প্রেসিডেন্ট, কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস, ৩৭-২০ ৭৪ স্ট্রিট, ২য় তলা, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২, ফোন:৭১৮-২০৫-৬০৪০,৭১৮-২০৫-৬০১০।
www.karnafullytax.com
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature