Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

গবেষণা, সাহিত্য চর্চা আর কমিউনিটি সেবার বিদিতা রহমান

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: March 18, 2018 | 12:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিদিতা রহমান। পুরো নাম বিদিতা রহমান ভূঁইয়া। যুক্তরাষ্ট্র প্রবাসী একজন সাইন্টিফিক কবি ও লেখক। নিউইয়র্কের সেন্ট জনস বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স পড়ার পাশাপাশি রিসার্চ করছেন। শিক্ষা বিষয়ক গবেষণায় নিয়োজিত রয়েছেন। তিনি হার্ভার্ড এক্সটেনশন স্কুল থেকে এমিলি ডিকেনসন এবং ওয়াল্ট হুইটম্যান’র ওপর কাব্য গবেষণা ও স্টাডি করছেন। এ পর্যন্ত বাংলা ও ইংরেজি ভাষায় ৪টি কাব্য গ্রন্থ ও প্রবন্ধ লিখেছেন। এ গুলো হচ্ছে ‘গ্লাণিময় পথ’, ‘কবিতা এক দীর্ঘশ্বাসের নাম’, ‘গ্রে সেন্স’, ‘দি পাওয়ারফুল ডায়েরি অফ হিউমান মাইন্ড’।
বিদিতা রহমান নিউইয়র্কের পোয়েট্রি সোসাইটি অফ আমেরিকা’র সক্রিয় সদস্য হিসেবে চর্চা করছেন আমেরিকান ও ব্রিটিশ পোয়েট্রি নিয়ে। পড়াশোনা, গবেষণা, সাহিত্য আর কমিউনিটি সেবার পাশাপাশি তিনি ‘অর্গানিক ফুড এন্ড নিউট্রিশন’ নিয়ে একটি ফেইসবুক গ্রুপ চালাচ্ছেন প্রায় ৭ বছর ধরে। তিনি বর্তমানে কগনিটিভ স্পেশালিস্ট ও নিউট্রিশন বিষয়ে চর্চার পাশাপাশি পার্ট টাইম স্টাডি করে চলছেন। এছাড়াও তিনি ধর্ম, ভাষা ও সংস্কৃতি নিয়ে চর্চা করছেন। ওয়ার্ল্ড প্রেস এসোসিয়েশনের সদস্য বিদিতা রহমান নিউইয়র্কে এশিয়ান হিজাব দিবস আন্দোলনের সাথে সক্রীয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। বাংলাদেশের ন্যাশনাল প্রেসক্লাবের কবি সভার কনিষ্ঠ সদস্য তিনি। কবি হেলাল হাফিজ, বেলাল চৌধুরী, আসাদ চৌধুরী, কে জি মোস্তফা, আল মাহমুদ সহ অনেকের সান্নিধ্য পেয়েছেন তিনি অনেক কাছ থেকে।
বিদিতা রহমান গত জানুয়ারীতে নিউইয়র্ক সিটি কাউন্সিল থেকে কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে সম্মাননা অর্জন করেন। একজন স্বীকৃত লেখক হিসেবে আউটসার্ক্ট প্রেস (ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র) ২০১৭ সালে তাকে স্বীকৃতি এবং পুরস্কার প্রদান করেন। কবিতার জন্য ২০১৭ সালে নিউইয়র্কের জেমিনি ম্যাগাজিন সম্মাননা পান। তিনি নিউইয়র্কের একটি সাপ্তাহিক পত্রিকায় নিয়মিত লিখছেন। এর আগে তিনি নিউইয়র্কের অন্যান্য পত্রিকাসহ বাংলাদেশের প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, দ্য ডেইলি নিউ নেশন সহ বিভিন্ন সংবাদপত্রে নিবন্ধ এবং কলাম লিখেছেন। পাশাপাশি সাহিত্য চর্চা করছেন।

ব্যক্তিগত জীবনে বিদিতা রহমানের স্বামী আব্দুস সালাম ভূঁইয়া নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী। তার পিতা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফটোগ্রাফার স্বনামখ্যাত ফটো সাংবাদিক মো. লুৎফর রহমান বীনু।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV