Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্যবসায়ী সাঈদ রহমান মান্নানের পবিত্র কুলখানী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: March 18, 2018 | 2:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : উত্তর আমেরিকায় ফরিদপুর আটরশী দরবার শরীফের তরীকতের বিস্তার যার হাত ধরে প্রতিষ্ঠা লাভ করেছিল এবং নিজ পীর হজরত খাজা বাবা ফরিদপুরীর (রা:) আধ্যাত্মিক চেতনায় ব্যক্তি, পরিবার, সমাজ ও ব্যবসায় যাকে আমেরিকায় প্রতিষ্ঠিত করেছিল, তিনি ছিলেন মান্নান গ্রুপের প্রতিষ্ঠাতা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বের অধিকারী সাঈদ রহমান মান্নান। দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে এই সফল প্রতিষ্ঠিত সূফী ও জাকের ব্যবসায়ী গত ১৪ই মার্চ ২০১৮, বুধবার নিউইয়র্কের এক কবিরাজ ঘরে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ঐদিন বাদ জোহর জানাজা শেষে তাঁকে নিউইয়র্কের ওয়াশিংটন মেমোরিয়ালের মুসলিম কবরস্থানের দাফন করা হয়। এই উপলক্ষে গত শনিবার, ১৭ই মার্চ বাদ মাগরিব মরহুমের জ্যাকসনহাইটস্থ বাস ভবনে দরবার শরীফের নিয়ম মাফের তাঁর কুলখানী অনুষ্ঠিত হয়। মাহফিলে মোহাম্মদী সেন্টারের পরিচালক ইমাম কাজী কায়্যূম, জাকের জনাব ফরহাদ রেজা, মুফতি ইমাম আব্দুল মালেক, হাফেজ রফিক, জাকের সূফী মুজিবুর রহমান, প্রফেসর সুবহানী, মরহুমের ভাই হান্নান মরহূম মান্নানের সাবলিল ও সৌন্দর্যের প্রতিকী জীবন ও কর্মের উপর আলোচনা করেন। জনাব রেজা মরহূম মান্নানের স্মৃতি চারণ করে বলেন, ‘হি ওয়াজ জাষ্ট এ গ্র্যাট ম্যান’। কুলখানীর উপর আলোকপাত করতে গিয়ে ইমাম কাজী কায়্যূম বলেন, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ও তরীকতের নিয়মানুযায়ী মৃত্যুর তিন দিন কালে ঈসালে সাওয়াবের জন্য মৃতের রুহের মাগফেরাতের জন্য যে প্রার্থনা অনুষ্ঠান করা হয়, তাকে কুলখানী বলে। কুল মানে সূরা ইখলাস এবং খানী মানে পড়া। অন্যান্য দোয়াবলির সাথে এমন মাহফিলে মহাপবিত্র সূরা ইখলাসকে বিশেষ ভাবে পড়া হয় বলেই ইহা কুলখানী নামে প্রসিদ্ধ। উল্লেখ্য, নবী মোহাম্মদ (সা:) তাঁর চাচা আমীর হামজার শাহাদত্তোর তিন দিনে কুলখানী এবং চল্লিশা সহ মৃত্যু বার্ষিকী স্বয়ং নবীজী নিজে পালন করে উম্মাতকে এই মহতি কাজের দিক নির্দেশনা প্রদান করেছেন। ভারতীয় উপমহাদেশের প্রসিদ্ধ মুহাদ্দিস শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভীর (রা:) ওফাতের পরও তিন দিনে তাঁর কুলখানী অনুষ্ঠিত হয়েছিল বলে তাঁর মালফুজাতে আমরা দেখতে পাই। ইমাম কায়্যূম

বলেন, প্রবাসে আন্তরিক হয়ে তরীকত সেবা মরহূম মান্নানকে কেবল ইহ কালিন সমৃদ্ধির উচ্চ শিখরে আরোহণ করেনি বরং বলিষ্ঠ মর্যাদার অধিকারী করেও রেখেছে, যা বাকী প্রবাসী ব্যবসায়ীদের জন্য অনুকরণীয় ও অনুস্মরণীয় হয়ে থাকবে। ইমাম কায়্যূম বলেন, প্রবাসে প্রবাসী মুসলমান ও মূলধারায় শান্তিময় তরীকত ভিত্তিক ইসলাম প্রচারের জন্য প্রতিষ্ঠিত মোহাম্মদী সেন্টারকে এর বিভিন্ন কর্মকান্ড যেসব মহান উদারমনা ব্যক্তিবর্গ সব সময় পিছন থেকে পরামর্শ ও সহায়তা করেছেন, মরহূম সাঈদ রহমান মান্নান তাদের মধ্যে ছিলেন অন্যতম। ইমাম কায়্যূম আরোও বলেন, তরীকতের আমল যেমন: কুলখানী, চল্লিশা, মৃত্যুবার্ষিকী, মাহফিলে জিকির, উরস শরীফ, গিয়ারওয়ী শরীফ, শব্বে বরাত, শব্বে মেরাজ, সালাত ওয়া সালাম, কিয়াম ও ঈদে মীলীদুন্নবী (সা:) পালন সত্যিকার অর্থে যে সাফল্যের চাবিকাঠি জনাব মরহূম মান্নান তা প্রমাণ করে গেছেন। মাহফিলে সালাতে মাগরিব ও ইশার জামাতে ইমামতি এবং শেষ মোনাজাতটি পরিচালনা করেন ইমাম কাজী কায়্যূম। তিনি মরহুমের পরিবারকে এই অনাকাঙ্খিত ক্ষতি কাটিয়ে উঠার শক্তি ও সাহস প্রদানের জন্য মহান আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করে দোয়া করেন। ফেতনা ফাসাদের এই যুগে মান্নান পরিবারকে

যেন শান্তিময় তরীকতের পথে অবিচল রাখেন, সে দেয়াটিও তিনি করেন। নিউইয়র্কে মূলধারার অন্যান্য নেতৃবৃন্দের সাথে ষ্টেট সিনেটর হোজে প্যারাল্টা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং শিগগিরই পরিবারের সদস্যদের সহিতে সহমর্মিতা প্রকাশ করতে মরহূম মান্নানের পরিবারের সহিত মিলিত হবার অনুভূতি ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV