যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়ার পিতার জন্য দোয়া
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়ার পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে জ্যাকসন হাইটসের একটি মসজিদে। গত রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন জ্যাকসন হাইটস মসজিদের ইমাম। বিএনপি নেতা মাওলানা

আতিক উল্লাহ। বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সহ সভাপতি শরাফত হোসেন বাবু, বিএনপি নেতা মাওলানা আতিক উল্লাহ। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। জসিম ভূঁইয়া যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বক্তব্যে তিনি বলেন, আপনারা আমার পিতার মৃত্যুর পর থেকে যেভাবে আমাকে সহমর্মিতা দেখিয়েছেন তাতে আমি মুগ্ধ। আমি আপনাদের ভালোবাসার এ ঋণ কোন দিন শোধ করতে পারব না।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া