Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: March 18, 2018 | 10:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে প্রত্যাশিত জয় নিশ্চিত করে ভ্লাদিমির পুতিন আবারও ছয় বছরের জন্য রাশিয়ার নেতৃত্বে থাকছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
রোববার নির্বাচন শেষ হওয়ার পর একটি বুথ ফেরত জরিপে পুতিনের পক্ষে ৭৩ দশমিক ৯ শতাংশ ভোট পড়ার হিসাব দেওয়া হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে ২০১২ সালের নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পড়েছিল তার পক্ষে।
এবার বুথ ফেরত জরিপের এই হিসাব নির্বাচনের ফলে প্রতিফলিত হলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিপুল ব্যবধান জয় হবে পুতিনের।
২১ দশমিক ৩ শতাংশ বাক্সের ভোট গণনায়ও পুতিনের পক্ষে প্রায় ৭২ শতাংশ ভোট এসেছে।
শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় এ নির্বাচনে পুতিন জয় প্রত্যাশিতই ছিল।২০০০ সালের পর থেকেই প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রে আছেন তিনি।
জালিয়াতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় জনপ্রিয় বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। আদালতের ওই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে আসছেন পুতিনের কট্টর সমালোচক নাভালনি।
বুথ ফেরত জরিপে এবার ভোট পড়ার হার বলা হয়েছে মোট ভোটের ৬৩ দশমিক ৭ শতাংশ, যা ২০১২ সালের চেয়ে কম।
নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে রাশিয়ার অনেক শহর-নগরের ভোট কেন্দ্রে জালিয়াতির চিত্র উঠে এসেছে। বেশ কয়েকটি ভিডিওতে নির্বাচন কর্মকর্তাদের ব্যালটে সিল মেরে বাক্স ভরতে দেখা গেছে।
বিবিসি বলছে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়, যাতে পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী পাভেল গ্রুদিনিনের পক্ষে মাত্র ১১ দশমিক ২ শতাংশ ভোটের আভাস দেওয়া হয়। সূত্র : বিডিনিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV