ভারতে পড়ে গিয়ে হাত ভাঙ্গল হিলারির
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :ভারতে পড়ে গিয়ে হাত ভাঙ্গল যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের। নিজের লেখা বইয়ের প্রচারণায় অংশ নিতে ভারতে এসে হিলারি বললেন, যারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিল বা সমর্থন করেছিল তারা চাননি কালো মানুষরা তাদের অধিকার ফিরে পাক। কিংবা নারীরা কাজ পাক। ইন্ডিয়া টুডে আয়োজিত এক অনুষ্ঠানে গত রোববার এ ধরনের বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পর হিলারি পড়ে যান এবং তার হাত ভেঙ্গে যায়।
হিলারি এও বলেন, যদি আমি যুক্তরাষ্ট্রের মানচিত্রের দিকে তাকাই তাহলে মাঝখানে যেসব স্থান এলাকা লাল রংয়ের এবং সেখানেই ট্রাম্প নির্বাচনে জয়লাভ করেছে। কিন্তু আমি উপকূল এলাকা, ইলিনয়, মিনেসোটার মত স্থানগুলোতে জয়লাভ করি। কিন্তু মানচিত্র যা দেখায়নি তা হচ্ছে আমার সেইসব ভোটারদের যারা যুক্তরাষ্ট্রের জিডিপি’র দুই তৃতীয়াংশ’এর প্রতিনিধিত্ব করে। তাই আমি নির্বাচনে সেখানেই জয়লাভ করি যেখানকার মানুষ আশাবাদী, বৈচিত্রপ্রিয়, গতিশীল ও সামনে এগিয়ে চলতে পছন্দ করে। এবং ট্রাম্পের পুরো নির্বাচনী প্রচারিভিযান পিছনের দিকে তাকিয়ে ছিল ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’। দি কলার
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া