Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধু’র ৯৮তম জন্মদিন পালন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: March 20, 2018 | 7:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে ঘোষনা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা জ্ঞপন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, অংগ সংগঠন ও প্রবাসের স্বনামধন্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে যথাক্রমে যুক্তরাষ্ট্র স্টেট আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের মধ্যে জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথমে পবিত্র কোরআন থেকে তেলোয়ায়াত করেন কারী রহমত আলী ও গীতা পাঠ করেন সবিতা দাস। কারী রহমাত উল্লাহ প্রধানন্ত্রী শেখ হাসিনা সরকারে উন্নয়ন ও দীর্ঘায়ু কামনা করেন এবং ইউএস বাংলা বিমান বিধ্বস্থে নিহতদের রূহের মাগফেরাত কামনা করেন এবং আহতদের সুস্থ্যতা কামনা করে মুনাজাত করেন। জাতীয় শিশু দিবস উপলক্ষে গত ১৮ই মার্চ শিশু কিশোরদের মধ্যে বঙ্গবন্ধুর পতিকৃতির উপর চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে এবং বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এম.পি.। সভাপতি ড. সিদ্দিকুর রহমান তার বক্তব্যে বলেন আজ বঙ্গবন্ধুর অসম্পন্ন কাজ তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা সম্পন্ন করিতেছেন। তাই জাতিসংঘ বাংলাদেশ কে উন্নয়নীল রাষ্ট্র হিসেবে ঘোষনা দেওয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা, দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজী রোজী এম.পি., যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আখতার হোসেন, সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, সামছুদ্দিন আজাদ, লুৎফুল করিম, যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আবদুল হাসিব মামুন, মানবাধিকার সম্পাদক মেসবাহ আহমেদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম, কৃষি বিষয়ক সম্পাদক আশ্রাফুজ্জামান, প্রচার সম্পাদক হাজী এনাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, প্রবাসী কল্যান সম্পাদক সোলায়মান আলী, ত্রান ও পূর্নভাসন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন , ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মামুন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান টুকু, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, সদস্য শাহানারা রহমান, ডেনী চৌধুরী, সামসুল আবেদীন, আমিনুল ইসলাম কলিন্স, আলী হোসেন গজনবী, আসাদ, আবদুল হামিদ, মুক্তিযোদ্ধা মুজিব মাওলা, নুরুল আবসার সেন্টু, খোরশেদ খন্দকার। সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান, অধ্যাপিকা হোসনে আরা বেগম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, জাতীয় পাটির সাধারণ সম্পাদক আবু তালেব চান্দু, উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুল জলিল। স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিক, রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের সভাপতি মোরশেদা জামান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক, প্রধান উপদেষ্টা নুরুল আমিন, মাহফুজ, সুমন, আলমগীর, কফিল চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ, সহ সভাপতি সেলিনা আজাদ, রওশন আরা বেগম, কানিজ ফাতেমা, যুবলীগের জামাল হোসেন, সেবুল মিয়া, হুমায়ুন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাখাওয়াত বিশ্বস, ভারপ্রাপ্ত সভাপতি কবির আলী, সহ সভাপতি আশরাফ উদ্দিন, যুগ্ম সম্পাদক কিবরিয়া জামান, রাকিবুল ইসলাম, মনিরুল ইসলাম দিপু, আওয়ামী লীগ নেতা মোঃ আনিসুর রহমান, নুরে আজম বাবু, হিরু ভূইয়া, নান্টু মিয়া ও আরো অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আজ দেশের সর্বস্তরে নারীর প্রত্যক্ষ অংশগ্রহন ভেরেছে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পতিকৃতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান নেতৃত্বে উপস্থিত সকলে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধাঞ্জলী জ্ঞপন করেন এবং কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV