Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে প্রতারণার মামলা

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: March 20, 2018 | 10:14 AM

সারোয়ার জাহান: প্রতারণা করে বিশ্বাস ভঙ্গ করার অভিযোগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করেছেন এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষের আদালতে মামলাটি করেন ঠিকাদারী প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজের মালিক বাহাদুল ইসলাম। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য রাজধানীর পল্লবী থানার ওসিকে নির্দেশ দেন।
মামলায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও আরও তিন জনকে এ মামলায় আসামি করা হয়েছে। তারা হলেন- গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, গ্রামীণ টেলিকম ট্রাস্টের দুই কর্মকর্তা জহিরুল ইসলাম ও আসাদুজ্জামান।
বাদীর আইনজীবী ফেরদৌস আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজের সঙ্গে বালু ভরাট নিয়ে প্রতারণা পূর্বক বিশ্বাস ভঙ্গ করার অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে এ মামলাটি করা হয়। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পল্লবী থানাকে নির্দেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজ গ্রামীণ টেলিকম ট্রাস্টের আশুলিয়ার জিরাবোর ঘোষবাগ এলাকায় বালু ভরাটের কাজ করেন। বালু ভরাট বাবদ গ্রামীণ টেলিকম ট্রাস্টের কাছে তার পাওনা ৬ কোটি ৮৫ হাজার ৮৯ হাজার ৪ টাকা। তাজ এন্টারপ্রাইজের মালিক বাহাদুল ইসলাম বালু ভরাটের টাকা দেয়ার জন্য আসামিদের বলেন। তারা টাকা দিতে গড়িমসি করতে থাকেন। সর্বশেষ ১১ ফেব্রুয়ারি তাদের মধ্যে একটি সমঝোতা হয় টাকা দিবেন বলে। বাদী সমঝোতা অনুযায়ী তার টাকা চাইলে আসামিরা হুমকি প্রদান করেন। আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ