Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৮৯তম জন্মবার্ষিকী পালন করলো জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: March 21, 2018 | 8:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের ৮৯তম জন্মবার্ষিকী পালন করলো জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা। জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ী পার্টি সেন্টারে ২০ শে মার্চ জমজমাট, উৎসবমুখর পরিবেশে কেক কেটে প্রিয় নেতার জন্ম বার্ষিকী পালন করলো জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা। এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আব্দুর রহমান, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তালেব চৌধুরী চান্দু, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব এডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, সহ সভাপতি খন্দকার আলী নাসিম, যুগ্ম সম্পাদক আসিফ বারী টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোঃ লুৎফুর রহমান, জাপার যুব বিষয়ক সম্পাদক শফিউল আলম, জাপার যুগ্ম যুব সম্পাদক মোহাম্মদ হাসান সোহাগ, জাতীয় পার্টির যুগ্ম মহিলা সম্পাদিকা ফারজিন আহমেদ স্বর্ণা, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ফাহিমা রোজী, সাধারণ সম্পাদিকা শিল্পী শাহনাজ বেগম, সদস্য বাবলী হক, জাতীয় যুব সংহতির সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম আলী ও জাতীয় শ্রমিক পার্টি সহ সভাপতি আবিদুর রহমান প্রমুখ।
উপস্থিত সকলে নেতার দীর্ঘজীবি কামনা করে দোয়া করা হয় এবং আগামী দিনে বাংলাদেশের ৯ বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করে দেশের নেতৃত্বে আবারও তাকে দেখতে সকল নেতৃবৃন্দ একযোগে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV