Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গের পদত্যাগ চান কোম্পানির শেয়ার হোল্ডাররা

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: March 21, 2018 | 9:10 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গের পদত্যাগ চান কোম্পানির শেয়ার হোল্ডাররা। ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, কোম্পানির শেয়ার হোল্ডাররা জাকারবার্গকে আর কোম্পানির চেয়ারম্যান হিসেবে চাইছেন না।
খবরে বলা হয়েছে, মার্ক জাকারবার্গকে পদত্যাগ করার জন্য জোর দেয়া হচ্ছে। ফেসবুকের চারটি শেয়ার হোল্ডার গ্রুপের দাবি, কোনো কোম্পানির সাফল্য নির্ভর করে তার সিইও এবং বোর্ড পরিচালকাদের মধ্যে ক্ষমতার সামঞ্জস্যের উপর।
কিন্তু জাকারবার্গের জন্য শেয়ারহোল্ডারদের হাতে তেমন কোনো ক্ষমতাই থাকছে না। সেই কারণেই তার পদত্যাগের দাবি তোলা হয়েছে। বোর্ডের অন্য সদস্যরা তার পরিবর্তে একজন স্বাধীন সিইও চাইছে।
সাম অব আস নামে কোম্পানির শেয়ারহোল্ডারদের দলটি গ্রাহকদের পরিষেবার কাজে নিযুক্ত রয়েছে। এছাড়া সংস্থার কর্মীদের মানবাধিকার, দুর্নীতি, কর্পোরেট ক্ষমতা-সহ সমস্ত কাজকর্ম দেখার দায়িত্ব রয়েছে তাদের কাঁধে। কিন্তু জাকারবার্গের একছত্র আধিপত্য কোম্পানির উন্নতিতে বাধা দিচ্ছে। যদিও এ বিষয়ে ফেসবুক কর্তা কোনো মন্তব্য করেননি।
সাম অব আস-এর বিপণন উপদেষ্টা লিসা লিন্ডলে জানান, ফেসবুকের কর্পোরেট সিটিজেনশিপের উন্নতির জন্য তিন লক্ষ ৩০ হাজার মানুষ আবেদনে সই করেছিলেন। তবে কোম্পানিতে এখন রয়েছে মাত্র ১৫০০ শেয়ারহোল্ডার।
সিইও এবং বোর্ডের প্রধানের পদে আসীন রয়েছেন একই ব্যক্তি। তাই জাকারবার্গের হস্তক্ষেপে শেয়ার হোল্ডারদের হাতে কোনও ক্ষমতা থাকছে না। কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না তাকে। আর সেই কারণেই একজন স্বাধীন চেয়ারম্যানের দাবি তুলেছেন শেয়ারহোল্ডাররা। সূত্র: আরটিএনএন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV