Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ইমাম আকুন্জি ও তারা উদ্দীন হত্যা মামলার রায় বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: March 21, 2018 | 11:12 AM

রশীদ আহমদঃ নিউইয়র্কের ওজনপার্কে আততায়ীর গুলিতে আল ফুরকান মসজিদের ইমাম আলা উদ্দীন আকুন্জি ও তারা উদ্দীন হত্যা মামলার দীর্ঘ শুনানির পর গত ২০শে মার্চ মঙ্গলবার সকাল ১১টায় শুরু হয় ফাইনাল যুক্তিতর্ক। কুইন্সের ক্রিমিনাল কোর্টে মাননীয় বিচারক উভয় পক্ষের যুক্তিতর্ক সহ শুনানির পর জুরী বোর্ডের মতামতের উপর ভিত্তি করে আগামী ২২শে মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় রায়ের তারিখ নির্ধারণ করে শুনানি মুলতবী ঘোষণা করেন।
নিউইয়র্কের কুইন্স ক্রিমিনাল কোর্টে মরহুম ইমাম আলা উদ্দীন আকুন্জি ও তারা উদ্দীন এর ঘাতক অস্কার মোরলেসকে হাজির করে তার হাতে সংঘটিত হত্যাকাণ্ডের বন্দুকসহ যাবতীয় যন্ত্রপাতি ও তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়।
দীর্ঘদিন দফায় দফায় শুনানির পর মাননীয় বিচারক জুরী বোর্ডের গুরুত্বপূর্ণ মতামতকে প্রাধান্য দিয়ে ২১শে মার্চ আবহাওয়া জনিত কারণে আদালতের কার্যক্রম বন্ধ রেখে পরের দিন ২২শে মার্চ নির্ধারণ করেন।
গত ২০শে মার্চ দীর্ঘ শুনানিতে কোর্টে উপস্থিত ছিলেন মজলিসে শূরার মুহাম্মদ আবদুল্লাহ, ইকনার ইমাম জফির আলী, কেয়ারের সিস্টার আফাফা নাশীর, বাংলাদেশী কমিউনিটির মধ্যে ছিলেন মসজিদ আল আমানের সভাপতি কবীর চৌধুরী, মুফতী লুৎফুর রহমান ক্বাসিমী, আল ফুরকান মসজিদের জনাব ফারুক আহমদ, ফুলতলী জামে মসজিদের ইমাম মাওলানা সুন্নাতুর রহমান, আলহাজ্ব আবদুল বারী, আলহাজ্ব গৌছ উদ্দীন, আনোয়ার খান, সাংবাদিক সৈয়দ ইলিয়াস খসরুসহ বাংলাদেশী কমিউনিটির বিপুল সংখ্যক মুসলিম ভাই ও বোনেরা। সাথে মরহুমদের পরিবারের বেশ কিছু সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশী অধ্যুষিত এলাকা নিউইয়র্কের কুইন্স ব্যুরোর ওজন পার্ক আল ফুরকান মসজিদ এর ইমাম মাওলানা আলা উদ্দীন আকুন্জি ও তার সাথী তারা উদ্দীন আততায়ীর গুলিতে ২০১৬ সালের ১৩ই আগস্ট শনিবার নিহত হয়েছিলেন। তাদের মর্মান্তিক দুর্ঘটনাটি ঐ দিন দুপুর ১.৪৯ মিনিটের দিকে ৭৯ স্ট্রিট আর লিবার্টীর কর্নারে সংঘটিত হয়। ইমাম আকুন্জি প্রতিদিনের ন্যায় সালাতুজ জোহর পড়িয়ে মুসল্লি তারা উদ্দীনকে সাথে নিয়ে যখন তার নিজ বাসার দিকে ফিরছিলেন, ঠিক তখনই একজন কৃঞ্চাজ্ঞ কোন কারণ ছাড়াই পিছন দিক হতে এলোপাথাড়ি গুলি ছুড়ে ইমাম সহ মুসল্লীকে হত্যা করে। ইমাম ঘটনাস্থলেই মারা যান আর তাঁর সাথে থাকা মুসল্লি তারা উদ্দীন হাসপাতালে মৃত্যুবরণ করেন। হত্যাকান্ডের প্রায় দুই বছর হতে চলেছে।
ইমাম মাওলানা আলা উদ্দীন আকুন্জির বাড়ী সিলেটের হবিগঞ্জের নবীগন্জে আর তাঁর সাথী মরহুম মুহাম্মাদ তারা মিয়ার বাড়ী সিলেটের গোলাপ গন্জের জাঙ্গাহাটা গ্রামে।
কমিউনিটির নেতৃবৃন্দ আশা করছেন ঐ মর্মান্তিক হত্যাকান্ডের সুষ্ঠ ন্যায় বিচার পাওয়া যাবে এবং এই রায়ের দ্বারা অদূর ভবিষ্যতে এরকম কোন দুর্ঘটনার পূনরাবৃত্তি না ঘটে।
এদিকে ইউনাইটেড ইমাম এন্ড উলামা কাউন্সিল ইউএসর কর্তৃপক্ষ ঐ মর্মান্তিক হত্যাকাণ্ডের মামলার প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত সার্বিক ভাবে তদারকি করছেন। যারা মামলার বিগত শুনানির দিনগুলোতে কোর্টে হাজির হয়েছিলেন এবং সময় ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছিলেন,সবাইকে সংগঠনের পক্ষ থেকে মোবারকবাদ জানান। আগামী ২২শে মার্চ বৃহস্পতিবার ফাইনাল রায়ের দিন সবাইকে কুইন্সের ক্রিমিনাল কোর্টে সকাল দশটায় উপস্থিত থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV