Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আলোকচিত্রি মঈনের পুরস্কারের তালিকায় আরেকটি আলোচিত সংযোজন

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: March 21, 2018 | 2:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : গত বছর ফটোগ্রাফিতে ৮টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পাওয়া মঈন উদ্দিন আহমেদ এবার পেয়েছেন সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি ন্যশনাল এওয়ার্ড ২০১৮। মোশন ক্যাটাগরির এই ছবির বিষয়বস্তু হচ্ছে, উড়িয়ে দেওয়া একটি কবুতর প্রভাতের অন্ধকার ভেদ করে পাখা মেলে যাচ্ছে আকাশের দিকে। মঈন গতবারও সনির আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। পরপর দু’ বার সনির পুরস্কার পাওয়া বিরল ঘটনা।

গত বছর সারা পৃথিবীতে অন্যতম আলোচিত এবং ৮টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পাওয়া মঈনের আলোকচিত্রের নাম ছিল ‘দ্য মেনস স্টেয়ার’। বাংলাদেশের জন্য বিরল সম্মান বয়ে আনা মঈন উদ্দিন আহমেদ একজন নতুন ও সৌখিন আলোকচিত্রি। গত বছরের একটি ছবির এতোগুলি নামী পুরস্কার লাভ এবং ন্যাশনাল জিওগ্রাফীসহ বিশ্বখ্যাত অনেক সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণের ঘটনা খুবই বিরল। প্রকৃতির ছায়াময়-ঠাঁই গ্রাম থেকে আসা নগরে যন্ত্রের জঠরে সাধারণ মানুষের অসহায়-অপলক দৃষ্টি ও ভীত-সন্ত্রস্ত বিচরণ সেই আলোকচিত্রের মূল উপজীব্য। ‘দ্য মেনস স্টেয়ার’ নামাঙ্কিত চিত্রের ব্যাখ্যা দিয়ে মঈন বলেছেন, যান্ত্রিক ও অযান্ত্রিক অস্তিত্বের পাশাপাশি ছুটে চলা ‘দ্য মেনস স্টেয়ার’ সরল কথায় মানুষের অপলক দৃষ্টি। মঈনের তোলা সেই ছবিটি জাতীয় এবং আন্তর্জাতি পুরস্কার ও সম্মাননা পেয়েছে ৮টি। এবারের পুরস্কার নিয়ে সংখ্যা দাঁড়ালো ৯-এ ; যথাঃ
1. 3rd place of Sony World Photography National Award 2018.
2. Grand winner of CBRE Urban photographer of the year 2016, Los Angeles, USA
3. Grand winner of NPC National Exhibition 2017, Bangladesh
4. Sony World Photography National Award 2017 – 3rd Prize Winner, Japan
5. Travel Photographer Society 2017 – Street Category Winner, Malaysia
6. National Geography Travel Photography Competition of 2017 – Honorable Mentioned, USA
7. LensCulture Street Photography Award 2017- Single Image Winner, US
8. URBAN 2017 Photo Awards Street Photography Section – Honorable Mentioned,
9. CBRE Urban photographer of the year 2017, USA এ বিচারক হিসেবে দায়িত্ব লাভ ।
মঈন আহমেদ জানান, স্ট্রিট ফটোগ্রাফি তাঁর প্রধান লক্ষ্য। আলোকচিত্রে এছাড়াও বিভিন্ন দেশের আরো বেশকিছু Saloon Circuit পুরস্কার পেয়েছেন।

শৌখিন আলোকচিত্রী মঈন কাজ করেন প্রখ্যাত ইন্টারনেট প্রভাইডার মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডে, কারিগরি প্রধান হিসেবে। শখের বশে ছবি তুললেও তিনি আলোকচিত্রবিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন দেশে ও বিদেশে। ২০১২ থেকে ফটোগ্রাফীর সাথে যুক্ত । ২০১৪ সালে ঢাকার পাঠশালায় বেসিক ও ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে সম্পৃক্ত করেন নিজেকে।
মঈন জানান, তিনি মোমেন্টের ছবি তুলতে পছন্দ করেন, যে মোমেন্টে থাকে মানুষের আবেগ, দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্ত, আনন্দ ও বেদনা।
মঈন উদ্দিন আহমেদ ১৯৭৭ সালের ৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দী গ্রামে জন্মগ্রহণ করেন। মরহুম মহিউদ্দিন আহমদের দ্বিতীয় সন্তান মঈন লেখক-সাংবাদিক-নাট্যকার আহমেদ মূসার ভ্রাতুষ্পুত্র।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV