Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

আবিষ্কার হয়েছে পুরুষদের জন্মনিয়ন্ত্রণ পিল

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: March 21, 2018 | 6:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :  পুরুষদের জন্মনিয়ন্ত্রণে সক্ষম এক হরমোনের সন্ধান পেয়েছেন গবেষকরা। আর ওই হরমোনের ব্যবহার করে এরই মধ্যে আবিষ্কার হয়েছে নতুন জন্মনিয়ন্ত্রণ পিল। আর কিছু দিনের মধ্যেই হয়তো বাজারে আসবে পুরুষদের জন্মনিয়ন্ত্রণ পিল।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের শিকাগো অ্যান্ডোক্রাইন সোসাইটির বার্ষিক সভায় আবিষ্কৃত ডাইমেথানড্রোলন অ্যানডেননেট (ডিএমএইউ) নামের এই নতুন পিলটি প্রদর্শন করা হয়।

ওয়াশিংটনের সিয়াটেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ড. স্টেফিনি পেজ বলেন, নারীদের পিলের মতো ডিএমএইউ-তে অ্যান্ড্রোজেন (পুরুষ হরমোন) যেমন টেস্টোস্টেরন এবং প্রোজেসটিনের ওপর কাজ করে। এই পিল প্রতিদিন একবার করে সেবন করতে হবে।

একটি গবেষণায় দেখা গেছে, অনেক পুরুষ বলে থাকেন দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণের পরিবর্তে তারা জন্মনিয়ন্ত্রণ পিল পছন্দ করেন। আর এই কারণেই পুরুষের জন্মনিয়ন্ত্রণ পিলের উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান।

ডিএমএইউ-এর কার্যকারিতা পরীক্ষার জন্য একটি গবেষণা করা হয় ১৮ থেকে ৫০ বছরের ১০০ জন পুরুষের ওপর। মেডিসিন বিশেষজ্ঞরা তিন ডোজে ডিএমএইউ সেবনের জন্য বলেন। এর পর রক্তের নমুনা সংগ্রহ করা হয় তাদের হরমোনের ও কোলেস্টেরল পরীক্ষার জন্য। এক্ষেত্রে দেখা যায় উচ্চ ডোজ সেবন করা পুরুষদের টেস্টোস্টেরন এবং স্পার্ম থেকে নির্গত শুক্রাণু উৎপাদনের জন্য প্রয়োজন দুটি হরমোন মাত্রা আগের তুলনায় কম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ