Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটকে হটিয়ে দ্বিতীয় অ্যামাজন

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: March 21, 2018 | 8:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাজার মূল্যে প্রথমবারের মতো গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটকে পেছনে ফেলে মার্কিন প্রতিষ্ঠান হিসেবে দ্বিতীয় স্থানে উঠেছে অ্যামাজন।

মঙ্গলবার ২.৬৯ শতাংশ বেড়ে মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মূল্য দাঁড়িয়েছে ১৫৮৬.৫১ মার্কিন ডলারে। এতে অ্যামাজনের বাজার মূল্য হয়েছে ৭৬৮০০ কোটি মার্কিন ডলার– খবর রয়টার্স-এর।

ক্লাউড কম্পিউটিং, মুদী পণ্য এবং অন্যান্য নতুন ব্যবসার পরিধি বাড়ায় বাজার মূল্য বেড়েছে অ্যামাজনের, এমনটাই ধারণা প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

অন্যদিকে একই দিনে শেয়ার মূল্য ০.৩৯ শতাংশ কমেছে অ্যালফাবেট-এর। ফলে প্রতিষ্ঠানের বাজার মূল্য হয়েছে ৭৬২০০ কোটি মার্কিন ডলার।

আগের এক বছর ধরে সোমবার পর্যন্ত অ্যামাজনের শেয়ার মূল্য বেড়েছে ৮১ শতাংশ। অনলাইন কেনাকাটা বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ক্লাউড কম্পিউটিংয়ের দিকে আসায় অ্যামাজনের ব্যবসা বেড়েছে। ক্লাউড কম্পিউটিং খাতে বর্তমানে শীর্ষস্থানে রয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

ইনভার্নেস কাউন্সেল ইন নিউ ইয়র্ক-এর প্রধান বিনিয়োগ কৌশলী টিম গ্রিসকে বলেন, “তারা নতুন ব্যবসার উন্নয়ন করতে অর্থ ব্যয় করছে। কোনো এক সময় তারা অ্যাপলকেও নাগালের মধ্যে দেখতে পারে।”

চলতি বছর ফেব্রুয়ারিতে মাইক্রোসফটকে পেছনে ফেলে তৃতীয় স্থানে পৌঁছে অ্যামাজন। বর্তমানে শীর্ষস্থানে থাকা অ্যাপলের বাজার মূল্য ৮৮৯০০ কোটি মার্কিন ডলার।

এক বছরে অ্যাপলের শেয়ার মূল্য বেড়েছে ২৫ শতাংশ। এই গতিতে বাড়তে থাকলে এক মাস বা তার কিছু বেশি সময়ের ট্রিলিয়ন ডলার বাজার মূল্যের প্রতিষ্ঠান হবে অ্যাপল।

২০১৮ সালে এ পর্যন্ত অ্যালফাবেট-এর শেয়ার মূল্য বেড়েছে চার শতাংশ। আর আগের এক বছরে বেড়েছে ২৬ শতাংশ।আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV