২৫ মার্চ ‘গণহত্যা দিবসে’ এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ পালন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানানদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীল নকশা অনুযায়ী আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে এবং ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা শুরু করে। একাত্তেরর ২৫ মার্চের গণহত্যা শুধু একটি রাতের হত্যাকাণ্ডই ছিল না। এটা ছিল মূলত বিশ্বসভ্যতার জন্য এক জঘন্যতম গণহত্যার সূচনা মাত্র।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার সেই বিয়োগান্তক ঘটনার স্মরণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক মিনিটের ‘ব্ল্যাক আউট।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর সভাপতি ড.সিদ্দিকুর রহমান আরো জানান, সুশৃঙ্খল পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এবারের জাতীয় দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কাজ করছে।
বাংলাদেশে আগামী ২৫ মার্চ রাত ৯টায় সারাদেশে সাথে তালমিলিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ২৫ মার্চ সকাল ৭টায় এক মিনিটের জন্য ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে যুক্তরাষ্ট্র।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার সেই বিয়োগান্তক ঘটনার স্মরণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণহত্যা দিবস পালন এবং স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ‘আলোর মিছিল’ অনুষ্ঠিত হবে ২৫ মার্চ রাতে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর সভাপতি ড. সিদ্দিকুর রহমান আরও জানান, রাতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার সেই বিয়োগান্তক ঘটনার স্মরণেই ব্যক্তি পর্যায়ে সবাই তার বাতি নিভিয়ে দেবেন মাত্র এক মিনিটের জন্য। এটি হবে প্রতীকী। ২৫ মার্চ কালো রাতে প্রদীপ প্রজ্জ্বলন ও মহান স্বাধীনতা দিবস আলোচনা সভা উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল স্তরের সমর্থক ও শুভাকাংখীদের আগামী ২৫ শে মার্চ রোববার সন্ধ্যাঁ ৮ টায় মেজবান রেষ্টুরেন্টে জ্যাকসন হাইটস উপস্থিত থাকতে অনুরোধ করেছেন।এছাড়াও নিউইর্য়কসহ সব ষ্টেটে স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদ আব্দুস সামাদ আজাদ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!