নিউটন-ডারউইনের পাশেই সমাহিত হবেন বিজ্ঞানী হকিং, ৩১শে মার্চ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্রেট সেইন্ট ম্যারি চার্চে তার শেষকৃত্য
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিখ্যাত তত্ত্বীয় পদার্থবীদ ও মহাকাশ বিজ্ঞানী স্টিফেন হকিংকে সমাহিত করা হবে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আরেক বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটনের পাশে। তার কাছাকাছিই সমাহিত আছে আরেক বিখ্যাত বিজ্ঞানী বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন। ১৮৮২ সালে তাকে সমাহিত করা হয়েছিলো।
ওয়েস্টমিনিস্টার চার্চ কর্তৃপক্ষ জানিয়েছে, দুনিয়াজুড়ে বিখ্যাত এই দুই বিজ্ঞানীর কাছেই সমাহিত করা হবে স্টিভেন হকিং এর দেহভস্ম।
পদার্থ বিজ্ঞানী প্রফেসর হকিং কয়েক দশক ধরে মটর নিউরন সিন্ড্রোমে ভুগছিলেন। গত ১৪ই মার্চ তিনি ৭৬ বছর বয়সে মারা যান। বিজ্ঞানী হকিং এর পরিবার থেকে জানানো হয়েছে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্রেট সেইন্ট ম্যারি চার্চে আগামী ৩১শে মার্চ তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের যে গনভিল ও কেইয়াস কলেজে স্টিফেন হকিং ৫০ বছরেরও বেশি সময় ধরে অধ্যাপনা করতেন তার খুব কাছেই গ্রেট সেন্ট ম্যারি গির্জাটি। বিবিসি
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!