Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

সিরিয়ায় রাসায়নিক হামলা ক্ষমার অযোগ্য অপরাধ: জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: March 22, 2018 | 8:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার তিনি ‘এ ধরণের মারাত্মক অপরাধ’ মোকাবেলায় পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর: এএফপি’র।

অর্গানাইজেশন ফর দি প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস’র (ওপিসিডব্লিউ) প্রধানের সঙ্গে গুতেরেসের সাক্ষাতের পর এ আহ্বান জানানো হলো। সংস্থাটি ২০১৪ সাল থেকে সিরিয়ায় ৭০টির বেশি বিষাক্ত গ্যাস হামলার ঘটনা তদন্ত করেছে।

জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘ মহাসচিব সিরিয়ান আরব রিপাবলিকানে রাসায়নিক অস্ত্র ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগের ব্যাপারে উদ্বিগ্ন।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরণের রাসায়নিক অস্ত্রের ব্যবহার অগ্রহণযোগ্য ও জঘন্য। এমন মারাত্মক অপরাধের সাথে যারা জড়িত তারা ক্ষমার অযোগ্য।’

ওপিসিডব্লিউ প্রধান আহমাত উজুমকু বলেন, সম্প্রতি সিরিয়ার পূর্ব গৌতায় কয়েক দফা রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV