টুইটারের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মাইকেল কোটসের পদত্যাগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : টুইটারের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মাইকেল কোটস পদত্যাগ করেছেন। চাপ সামলাতে না পেরে কোটস পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানা গেছে । বর্তমানে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর বেশ চাপ তৈরি হয়েছে। বিশেষ করে তথ্য চুরি রোধ ও ভুয়া সংবাদ প্রচার রোধে হিমশিম খাচ্ছে তারা। ফেসবুকও এমন সমস্যায় পড়েছে। এমন অবস্থায় পদত্যাগের সিদ্ধান্ত নেন কোটস।
এক টুইটে নিজের পদত্যাগের বিষয়টি জানিয়েছেন টুইটারের এই কর্মকর্তা। তিনি ২০১৫ সালে এই পদে যোগ দেন এবং সফলতার সাথে কাজ করেন।
কোটস তার টুইট বার্তায় জানান, টুইটারের সঙ্গে পথ চলাটা দারুণ ছিল। কিন্তু কয়েকদিন আগে সবাইকে ছেড়ে যাওয়ার বিষয়টি জানিয়েছি- দারুণ একটি সিকিউরিটি টিমকে ছেড়ে যাওয়ার জন্য আমি প্রস্তুত।
ফেসবুকের চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার অ্যালেক্স স্টামোসের চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরই টুইটারের একই পদে থাকা মাইকেল কোটসও তার পদত্যাগের সিদ্ধান্ত জানান।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!