Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আটলান্টার মূলধারায় ‘তরুণ প্রকৌশলী’ পদক পেলেন বাংলাদেশি পারভেজ

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: March 23, 2018 | 11:04 PM

রুমী কবিরঃ জর্জিয়া অঙ্গরাজ্যের নতুন প্রজন্মের বাংলাদেশি প্রকৌশলী পারভেজ ইকবাল মূলধারার আমেরিকান কাউন্সিল অব ইঞ্জিনিয়ারিং কোম্পানি কর্তৃক ‘তরুণ প্রকৌশলী’(ইয়াং ইঞ্জিনিয়ার) সম্মাননা পদক লাভ করার গৌরব অর্জন করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি তারিখে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের বাখহেড গ্র্যান্ড হায়াত হোটেল মিলনায়তনে প্রায় পাঁচ শতাধিক পেশাদার প্রকৌশলী, রাজনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী, চিকিৎসক, সুধীসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন প্রকৌশলীদের উপস্থিতিতে আয়োজিত এক বার্ষিক সভায় তাকে এই ‘ইয়াং ইঞ্জিনিয়ার অব দ্যা ইয়ার’ পদকে ভূষিত করা হয়।

পদকপ্রাপ্ত অন্যান্যদের মধ্যে জর্জিয়া পরিবহন প্রশাসনের প্রধান কমিশনার আলোচিত ব্যক্তিত্ব প্রকৌশলী রাসেল ম্যাকমারিকেও ওই একই অনুষ্ঠানে সম্মাননা পদক প্রদান করা হয়। জাতীয় প্রকৌশল সপ্তাহ উদযাপনের ওই বর্ণাঢ্য বার্ষিক আয়োজনে গবেষক ও উদ্ভাবনী প্রকৌশলী, প্রকল্প প্রকৌশলীসহ বিভিন্ন শিল্প কারখানার প্রকৌশলীরা যুক্তরাষ্ট্রের উন্নয়নে প্রকৌশলীদের ভুমিকার ওপর সারগর্ভ আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন ঐদিন।

তরুণ সিভিল ইঞ্জিনিয়ার পারভেজ ইকবাল ২০০২ সালে পরিবারের সাথে বাংলাদেশ থেকে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসেন এবং জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে ব্যাচেলর এবং মাস্টার্স শেষ করে ২০০৭ সাল থেকে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি জর্জিয়ার লাইসেন্সপ্রাপ্ত পেশাদার ইঞ্জিনিয়ার হিসেবে বর্তমানে এইচএনটিবি নামে জর্জিয়ার বৃহৎ, জটিল ও গুরুত্বপূর্ণ পরিবহন কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্রে আসার আগে তিনি সিলেটের ব্লু বার্ড হাই স্কুল থেকে মাধ্যমিক ও এম সি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পারভেজের বাবা প্রয়াত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আরকান আলী, যিনি একদা ছাত্র রাজনীতির সংগঠক ছিলেন। পরবর্তীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন সিলেটের এই কৃতি সন্তান। বামপন্থী গেরিলা গ্রুপের কমান্ডার হিসেবে অসীম সাহস ও বীরত্বপূর্ণ নানা লোমহর্ষক যুদ্ধ অভিযানের মাধ্যমে পারভেজের বাবা আরকান আলী অবশেষে ডিসেম্বর মাসের মহান বিজয়ের প্রাক্কালে সিলেট অঞ্চল মুক্ত করেন।

পদকপ্রাপ্ত পারভেজ প্রকৌশল পেশার পাশাপাশি আটলান্টার বিভিন্ন সামাজিক ও পেশা-সম্পৃক্ত সংগঠনে সম্পৃক্ত হয়েছেন। তিনি প্রকৌশল সংগঠন আমেরিকান সোসাইটি অব হাইওয়ে ইঞ্জিনিয়ার্স’এর জর্জিয়া শাখার পরিচালক এবং জর্জিয়ার নেস্কট জেনারেশন অব ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্সের সাথেও নিজেকে যুক্ত রেখেছেন। মূলধারার রাজনৈতিক দল ডিকাব কাউন্টির ডেমোক্র্যাটিক পার্টির সদস্যপদ লাভসহ বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটসের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি। এছাড়া বিগত ১০ বছর ধরে পারভেজ মিডিল স্কুল ভিত্তিক জাতীয় প্রকৌশল বিষয়ক প্রতিযোগিতার সঞ্চালক ও বিচারক হিসেবে নিজেকে সক্রিয় রেখেছেন।

তার এই অসাধারণ সাফল্যের অনুভুতি জানতে চাইলে পারভেজ বলেন, “সবার আগে আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্যে সবচাইতে বেশি আত্মত্যাগ করেছেন যিনি, সেই মায়ের কাছে চির কৃতজ্ঞ। এছাড়া অভিবাসী হিসেবে আমাদের প্রতিটি সফলতার পাশে প্রাণপ্রিয় বাংলাদেশের ঋণ স্বীকার করে সেই মাতৃভূমিকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে। এদেশে বেড়ে উঠা নতুন প্রজন্মকেও শেকড় চিনতে হবে, আর সেজন্যে এগিয়ে আসতে হবে ছোট বড় সবাইকেই”। পারভেজ প্রবাসী বাংলাদেশিদের কাছে তার আগামীদিনের চলার পথে দোয়া কামনা করেন।

পরিবারের জ্যেষ্ঠ সন্তান পারভেজ তার মা জবেদা খাতুন, সহধর্মিণী মায়েশা চৌধুরী ও ছোট ভাই আসেফ ইকবালকে নিয়ে শ্যাম্বলী শহরে বাস করছেন। মুক্তিযোদ্ধা বাবাকে মিস করলেও শ্বশুর বিশিষ্ট ব্যবসায়ী হারুন চৌধুরী একই শহর আটলান্টাতেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV