Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে প্রবাসীদের ঐক্য’র আহবানে যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: March 26, 2018 | 9:57 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : রাজাকার মুক্ত সোনার বাংলা গড়তে চলমান উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে প্রবাসীদের ঐক্য’র আহবানে যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, যুক্তরাষ্ট্র উদীচীর পৃথক ৩টি সমাবেশ হয় ২৫ মার্চ রোববার রাতে। সমাবেশসমূহে শহীদদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় বিশেষ মোনাজাত করাও হয়। ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’র স্বীকৃতি আদায়ে জাতিসংঘে দেন-দরবার অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

জ্যাকসন হাইটসে মেজবান পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাবেশে সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘বিশেষ এক বার্তা নিয়ে এবার মহান স্বাধীনতা দিবস সমাগত। এদিন শপথ নিতে হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায় সকলকে ঐক্যবদ্ধ থাকার। সামনের নির্বাচনে আবারো আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতেও নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তাহলেই ৩০ লাখ রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল বাঙালির ঘরে উঠানো সম্ভব হবে।’

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের জন্যে শেখ হাসিনার সরকার সুযোগ-সুবিধা বাড়িয়েছেন। একারণে অনেক রাজাকারও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছে। ভ’য়া মুক্তিযোদ্ধাদের কারণে প্রকৃত যোদ্ধারা সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছেন। এবারের স্বাধীনতা দিবসে সকলের সংকল্প হওয়া উচিত সকল ভ’য়া মুক্তিযোদ্ধাকে চিহ্নিত করার।’

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এ আলোচনা সভায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মাহবুবুর রহমান, সৈয়দ বসারত আলী, লুৎফুল করিম, আব্দুস সামাদ আজাদ, মোহাম্মদ ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, হাজী এনাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, শিল্প বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, উপ-দপ্তর সম্পাদক এম এ মালেক, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, নির্বাহী সদস্য খোরশেদ খন্দকার প্রমুখ।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সমাবেশের বক্তারা স্বাধীনতা দিবসের আমেজে এই প্রবাস থেকে বাংলাদেশের সার্বিক উন্নয়নে একযোগে কাজের সংকল্প ব্যক্ত করা হয়। ব্রুকলীনে আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ের এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী আব্দুল কাদের মিয়া। সাংবাদিক আলমগীর কবিরের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি লুৎফুল করিম, সন্দ্বীপ এসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি হাজী জাফরউল্লাহ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আশরাফউদ্দিন, বঙ্গবীর এম এ জি ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি হাজী নজমুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোবস্বির হোসেন, মোস্তফা কামাল পাশা মানিক, অধ্যাপক শাহনেওয়াজ ডিকেন্স, হুমায়ূন কবীর, আবুল কাশেম, আবুল বাশার ভ’ইয়া, জহিরুল ইসলাম, এম কে রিপন প্রমুখ। শুরুতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় হাফেজ ক্বারী মাওলানা সুলতান মাহমুদের পরিচালনায়। এ সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্যে হাজী আব্দুল কাদের মিয়া বলেন, ‘নানা প্রতিক’লতা ও ষড়যন্ত্র সত্বেও বাংলাদেশ এগিয়ে চলছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শিতাসম্পন্ন নেতৃত্ব গুণে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি লাভ করেছে। এটি সবচেয়ে বড় অর্জন এবারের স্বাধীনতার মাসে।’ এ জন্যে তিনি শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে প্রবাসীদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানান।

যুক্তরাষ্ট্র উদীচীর অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটসে একটি পাবলিক স্কুলের মিলনায়তনে। উদীচী শিক্ষার্থী, শিক্ষকসহ অভিভাবকরা সমবেত কন্ঠে মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন। একাত্তরের স্মৃতি জাগানিয়া কবিতা আবৃত্তিও করা হয়। এ অনুষ্ঠানে নতুন প্রজন্মের উপস্থিতি ছিল উল্লেখ করার মত। অনুষ্ঠানে কন্ঠযোদ্ধা ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী তপন মাহমুদকে বিশেষ সম্মান জানানো হয়। উদীচীর সর্বস্তরের কর্মকর্তা ছাড়াও বিশিষ্টজনদের মধ্যে ছিলেন রিয়েল এস্টেট ইনভেস্টও আনোয়ার হোসেন, লেখক-সাংবাদিক হাসান ফেরদৌস, রানু ফেরদৌস প্রমুখ।এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV