Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: March 29, 2018 | 10:21 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ বাংলাদেশ প্লাজার অডিটরিয়ামে গত ২৫শে মার্চ সন্ধ্যা ৭টায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা, জাতীয় যুব সংহতি, জাতীয় মহিলা পার্টি ও জাতীয় সাংস্কৃতিক পার্টির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি জসিমউদ্দিন চৌধুরী। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী।


সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা এড. শাহজাদী নাহিয়ান নূর শান্তা। বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী ও জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য আবদুন নূর বড় ভ্ুঁইয়া, কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন, কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র সহ সভাপতি মাহবুবুর রহমান অনিক, উপদেষ্টা ইসমাইল খান আনসারী, সহ সভাপতি সব্বির লস্কর, তোফায়েল আহমেদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক জাফর মিতা, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র সভাপতি আব্দুল কাদির লিপু, যুব সংহতি কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র সাধারণ সম্পাদক এবিএম খায়রুল আলম, যুব সংহতি কেন্দ্রীয় সদস্য যুব নেতা শাহজাহান সাজু, জাতীয় মহিলা পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভানেত্রী সুজাতা সরকার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুন্নাহার, জাতীয় সাংস্কৃতিক পার্টির যুক্তরাষ্ট্র আহ্বায়ক জহিরুল করিম, সদস্য সচিব উত্তম কুমার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার বিবাদমান সমস্যার সমাধানের লক্ষে তার নিজস্ব উদ্যেগে অচিরেই উভয় গ্রুপ নিয়া একটি যৌথ সভার ঘোষণা দেন। তিনি আরো বলেন যেহেতু পার্টির মাননীয় চেয়ারম্যান এখানে সকলকে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য বলেছেন। সেহেতু অচিরেই একটি আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে সম্মেলনের আয়োজন করা হবে বলেও আশ্বাস প্রদান করেন। পরিশেষে সভার সভাপতি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্তি ঘোষণা করেন।
পরবর্তীতে কেন্দ্রƒীয় সাংগঠনিক সম্পাদক ও প্রধান উপদেষ্টা শাহজাদী নাহিয়ান শান্তার নেতৃত্বে সিনিয়র নেতাদের নিয়ে স্বঘোষিত ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী আব্দুর রহমান ও বিতর্কিত সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু কর্তৃক জাতীয় পার্টির অপর গ্রুপের আলোচনা সভায় উপস্থিত হলে সেখানে উপদেষ্টা শওকত আলী ও উপদেষ্টা গিয়াস মজুমদার-এর অনুরোধে যৌথভাবে সকলকে বসার অনুরোধ জানান। কিন্তু ততক্ষণে সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু ও হাজ্বী আব্দুর রহমানের নির্দেশে অনুষ্ঠান না করেই উপস্থিত কর্মীরা ব্যানার গুটিয়ে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করলে তাদের সভা ভন্ডুল হয়।
পরিশেষে প্রধান উপদেষ্টার উদ্যোগে উভয় গ্রুপের সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে এক রুদ্ধদার বৈঠকে বসে উভয় গ্রুপের পক্ষে স্ব-স্ব বক্তব্য শুনতে চান। তার প্রেক্ষিতে উপদেষ্টা শওকত আলী, উপদেষ্টা ইসমাইল খান আনসারী ও উপদেষ্টা গিয়াস মজুমদারের এক প্রস্তাব উভয় গ্রুপের পাঁচ জন করে প্রধান উপদেষ্টার উদ্যোগে অচিরেই শান্তিপূর্ণ এক যৌথ সভা আয়োজনের আশ্বাসে কোন অঘটন ছাড়াই সভা সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ