Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ড. নীনার সমাবেশ শনিবার

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: March 29, 2018 | 11:44 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লে. গভর্ণর পদে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হবার দৌড়ে অবতীর্ণ বাংলাদেশী-আমেরিকান ড. নীনা আহমেদের সমাবেশ ৩১ মার্চ শনিবার। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বেলাজিনো পার্টি হলের এ সমাবেশ ঘিরে সমগ্র কম্যুনিটিতে ভিন্ন এক আবহ তৈরী হয়েছে। আসন সংখ্যার কারণে কেবলমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্যে এই সমাবেশ সীমিত থাকলেও অনেকে আগ্রহ প্রকাশ করছেন। বেলা ১২টায় শুরু এ অনুষ্ঠান শেষ হবে অপরাহ্ন ৩টায় মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে। এ উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে পূর্বাহ্নেই যোগাযোগক্রমে নিজ নিজ প্রবেশপত্র সংগ্রহের অনুরোধ করা হয়েছে।

এই অনুষ্ঠানের সমন্বয়কারিদের মধ্যে রয়েছেন ‘এলায়েন্স ফর সাউথ এশিয়ান-আমেরিকান লেবার’র জাতীয় কমিটির সভাপতি প্রখ্যাত শ্রমিক ইউনিয়ন লিডার মাফ মিসবাহ, নিউজার্সির কাউন্সিলম্যান মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী, উত্তর আমেরিকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল, পিপল এন টেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু হানিফ, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট হাজী কাদের মিয়া, বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক লাবলু আনসার এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম প্রমুখ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ