যুক্তরাষ্ট্র জাপা’র সভাপতি মাহবুব আলী বুলু গুরুতর অসুস্থ, কনি আইল্যান্ড হাসপাতালে ভর্তি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র জাপা’র সভাপতি মাহবুব আলী বুলু গুরুতর অসুস্থ। তিনি নিউইয়র্কের ব্রুকলীনস্থ কনি আইল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবস্থানকালীন সময় মাহবুব আলী বুলু স্ট্রোকের শিকার হয়ে গুরুতর আহত হলে তাকে দ্রুত ঢাকাস্থ এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার স্ত্রী ও দুই ছেলে এই খবর পাওয়ার সাথে সাথে মাহবুব আলী বুলুর স্ত্রী ও বড় ছেলে বাংলাদেশে গিয়ে এ্যাপোলো হাসপাতাল থেকে রিলিজ করে গত ২৮ মার্চ বুধবার নিউইয়র্কে নিয়ে আসেন। খবর ইউএনএ’র।
মাহবুব আলী বুলু বুধবার জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছার পর তাকে সরাসরি ব্রুকলীনস্থ কলি আইল্যান্ড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অসুস্থ মাহবুব আলী বুলু’র বাংলাদেশে অসুস্থ হয়ে পড়া থেকে শুরু করে তাকে নিউইয়র্কে নিয়ে আসা পর্যন্ত বুলুর ছোট ছেলে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুন নূর বড় ভূঁইয়ার সাথে সর্বদা যোগাযোগ রক্ষা করেন।
এদিকে জাতীয় পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুন নূর বড় ভূঁইয়া, উপদেষ্টা ঈসমাইল খান আনসারী, সিনিয়র সহ সভাপতি জসীম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর মিতা, জাপা’র কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান অনিক ও আলতাফ হোসেন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুক্তরাষ্ট্র যুব সংহতির সভাপতি আব্দুল কাদীর লিপু ও সাধারণ সম্পাদক এবিএম খায়রুল আলম বুধবারই মাহবুব আলী বুলুকে দেখতে হাসপাতালে যান এবং হাসপাতালে দীর্ঘ সময় অতিবাহিত করে তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
জাপা নেতা বুলুর দ্রুত সুস্থ্যতা কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেওে সকল প্রবাসী বাংলাদেশীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!