মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে এক নারীর ৫ বছরের জেল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ ভাবে ভোট প্রদানের অভিযোগে এক নারীকে ৫ বছরের জেল দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। টেক্সাসের ট্যারান্ট কাউন্টির বাসিন্দা ৪৩ বছর বয়স্কা নারী ক্রিস্টাল ম্যাসনে’র বিরুদ্ধে চলতি সপ্তাহে অবৈধ পন্থা অবলম্বন করে ভোট প্রদানের অভিযোগ প্রমানিত হওয়ায় টেক্সাসের একটি আদালত তাকে এ শাস্তি প্রদান করে।
ম্যাসনের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে আদালত জানায় যে, তার বিরুদ্ধে কর জালিয়াতির অভিযোগ ছিলো এবং এর ফলে টেক্সাসে’র আইন অনুযায়ী উক্ত সময়ে তিনি ভোট প্রদানে অযোগ্য ছিলেন। কিন্তু তিনি সেই নিষেধাজ্ঞা অমান্য করে ভোট প্রদান করেছিলেন।
এ প্রসঙ্গে ম্যাসন জানান, তিনি ভোট প্রদান করতে গিয়ে দেখেন যে নিবন্ধিত ভোটারদের তালিকায় তার নাম নেই। এরপর কেন্দ্রে দায়িত্বরত পোলিং অফিসার তাকে একটি হলফ নামায় স্বাক্ষর করিয়ে শর্ত সাপেক্ষে ভোট প্রদানের সুযোগ করে দেন।
ম্যাসন এর আগে কর জালিয়াতির অভিযোগে ৩ বছরের মতো জেল খেটেছিলেন। তিনি বলেন, তার জানা ছিলোনা যে তিনি ভোট প্রদানের অনুমতি তখনও ফিরে পাননি। এটা জানলে তিনি কখনই তা করতেন না। তিনি শুধুমাত্র তার মায়ের অনুরোধেই ভোট দিতে গিয়েছিলেন।
ম্যাসনের আইনজীবী জানিয়েছেন যে, তিনি এ শাস্তির বিরুদ্ধে আবেদন করেছেন। তিনি আশাবাদী যে লিখিত অঙ্গীকার নামার মাধ্যমে তাকে জেল থেকে মুক্ত করতে পারবেন তিনি। ফক্স নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!