স্মৃতিচারণ অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান বাবু। সাংস্কৃতিক পর্বে দেশের গান পরিবেশন করেন দেশ ও প্রবাসের জনপ্রিয় কণ্ঠ শিল্পী চন্দন চৌধুরী ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির কালচারাল সেক্রেটারি ডা: শাহনাজ লিপি।
অনুষ্ঠানে ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন, মনির হোসেন, কাজী কামাল, এস এম মফিজুল ইসলাম, হুমায়ুন কবির ও মোহাম্মদ আজোমিল আলী। সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তাদের যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করেন।
নিউইয়র্কে জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির মুক্তিযোদ্ধা সম্মাননা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। গত ২৬ মার্চ সোমবার হিলসাইড এভিনিউ এ অবস্থিত স্টার কাবাব পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি শেখ হায়দার আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জ্যামাইকা বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, মূলধারার রাজনীতিবিদ মোর্শেদ আলম, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুইন্স কমিউিনিটি বোর্ড মেম্বার ফখরুর ইসলাম দেলোয়ার, উপদেষ্টা ছদরুন নুর, নাসির আলী খান পল, সালেহ আহমেদ, অধ্যাপিকা হোসনে আরা বেগম, জেবিবিএ সভাপতি শাহনেওয়াজ, মুক্তিযোদ্ধা মনির হোসেন, সংগঠনের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, কাজী কামাল, এস এম মফিজুল ইসলাম, হুমায়ুন কবির, মোহাম্মদ আজোমিল আলী, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, উৎসব ডটকমের কর্মকর্তা সৈয়দ আল আমিন রাসেল প্রমুখ।

- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!