Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ২৪ এপ্রিল

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: March 31, 2018 | 5:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কার্নিভালে পৌঁছেছে। বৃহস্পতিবার ফ্রান্সের ওয়্যারহাউস থেকে এ স্যাটেলাইটটি বহনকারী একটি বিশেষ কার্গোবিমান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঠানো হয়। এটি উৎক্ষেপনের মধ্য দিয়ে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট ক্ষমতাধর দেশের তালিকায় নাম লেখাতে চলেছে বাংলাদেশ। ৩ দশমিক ৭ টন ওজনের এ কৃত্রিম উপগ্রহ এপ্রিল মাসের ২৪ তারিখ উৎক্ষেপণ করা হবে।

এর আগে বুধবার ফ্রান্সের কানের থ্যালেস অ্যালেনিয়া স্পেস প্ল্যান্ট ত্যাগ করে এটি। একইদিন স্যাটেলাইট বহনকারী কার্গো বিমান ফ্রান্সের নাইস বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে স্থানীয় সময় সকাল ৮ টার দিকে বিমানটি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড্ডয়ন করে।

২০১৫ সালের নভেম্বরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ নির্মাণের জন্য ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া স্পেসের সাথে চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী এ প্রকল্পের সিংহভাগ অর্থ পরিশোধও করেছে বিটিআরসি।

বিটিআরসির সূত্র মতে, বাংলাদেশের প্রথম এ কৃত্রিম উপগ্রহে মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে। এর মধ্যে ২০টি ট্রান্সপন্ডার বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে। বাকি ২০টি বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হবে। এটিকে ১৫ বছর মেয়াদের মিশনে পাঠানো হচ্ছে। ফ্লোরিডার কেপ কার্নিভালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর এটি মহাকাশে ২৪ এপ্রিল উৎক্ষেপণ করা হবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ রকেটে করে এটি মহাকাশে পাঠানো হবে। সূত্র : ইউএনবি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ