Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আন্তর্জাতিক সম্মেলন ৯-১০ এপ্রিল, বিভিন্ন দেশের অর্থনৈতিক কর্মকান্ডের পাশাপাশি বাংলাদেশের অগ্রগতিও থাকবে

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: March 31, 2018 | 7:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশসহ বিভিন্ন দেশের অর্থনৈতিক গতি-প্রকৃতি নিয়ে গবেষণারতদের সমন্বয়ে নিউইয়র্কে ৯-১০ এপ্রিল আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ‘ক্রাউন প্লাজা জেএফকে এয়ারপোর্ট হোটেল’র বলরুমে ‘সপ্তম আন্তর্জাতিক বিজনেস এ্যান্ড ইকনোমিক ডেভেলপমেন্ট কনফারেন্স’ শিরোনামে এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের এবিআরএম (একাডেমি অব বিজনেস এ্যান্ড রিটেইল ম্যানেজমেন্ট), নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির মেডগার এভার্স কলেজ এবং জার্নাল অব বিজনেস এ্যান্ড রিটেইল ম্যানেজমেন্ট সিরার্চের সম্মিলিত উদোগে। গত বছর একই সময়ে একইস্থানে ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন হয়েছে। এবারও ৩০ দেশের অর্থনীতিবিদ-গবেষক-শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেবেন।

এই সম্মেলনের উদ্যোক্তা ও প্রধান সমন্বয়কারি লন্ডনস্থ একাডেমি অব বিজনেস এ্যান্ড রিটেইল ম্যানেজমেন্ট’র (এবিআরএম) নির্বাহী চেয়ার বাংলাদেশী-বৃটিশ ড. পি আর দত্ত এনআরবি নিউজকে জানান, ‘বিশ্বের মেধাবি সব গবেষকদের সমন্বয়ে এই সম্মেলনে বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়াম হচ্ছে। সে সব আন্তর্জাতিক সেমিনারে বিভিন্ন দেশের অর্থনৈতিক কর্মকান্ডের পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির ব্যবস্থাপনাও স্থান পাচ্ছে। সমস্যা-সম্ভাবনা নিয়ে গবেষণামূলক আলোচনা হচ্ছে।

ড. দত্ত বলেন, ‘বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ-এটি এখন আর কল্পিত কিছু নয়, বাস্তবে পরিণত হচ্ছে।’ ড. দত্ত উল্লেখ করেন, ‘বর্তমানে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা প্রকাশের প্রত্যাশা একাডেমিক এবং পেশাদার সম্প্রদায়ের মধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিটি একাডেমিক প্রতিষ্ঠান প্রত্যাশা করে যেন আন্তর্জাতিক মানের প্রখ্যাত জার্নালে এসব একাডেমিক এবং পেশাদার সম্প্রদায়ের বৈজ্ঞানিক গবেষণা কাজের ফলাফল প্রকাশ পায়।’

সারা বিশে^ অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি ব্যবসাশাস্ত্র এবং উচ্চ শিক্ষাক্ষেত্রে মৌলিক গবেষণাকে প্রসারিত এবং উৎসাহিত করার লক্ষ্যে এবং বিশেষ করে বাংলাদেশের মত নতুন উন্নয়নশীল বিশে^র গবেষণাগুলোকে আন্তর্জাতিক মূলধারায় নিয়ে আসার লক্ষ্যে গত এক যুগেরও অধিক সময় ধরে কাজ করে আসছে এবিআরএম। যার কার্য প্রসারতা এখন সারাবিশে^ গবেষকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। একাডেমির কাজকর্ম শুধু গবেষণার মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিষ্ঠানটি বিশ^াস করে যে মৌলিক গবেষণা এবং দেশ কিংবা প্রতিষ্ঠান পরিচালনার শ্রেষ্ঠত্বের মাধ্যমেই জাতীয় অগ্রগতি এবং সমৃদ্ধি সম্ভব। তাই মানব সম্পদ উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ প্রদানেও একাডেমী সক্রিয়।

ড. দত্ত জানান, এবিআরএম বিগত একদশকেরও বেশী সময় ধরে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে আমেরিকা, যুক্তরাজ্য, মিশর, প্যারিস, ইটালী, ভারত এবং দুবাই – তে আন্তর্জাতিক একাডেমিক সম্মেলন করে আসছে। এগুলোর মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ”ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রিস্ট্রাকচারিং অব দি গ্লোবাল ইকনোমি”, ইউএসএ এর নিউইয়র্ক-এ অনুষ্ঠিত ”ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস্্ এন্ড ইকনোমিক ডেভলপ্মেন্ট” এবং লন্ডন-এ অনুষ্ঠিত ”ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড একাডেমিক রিসার্চ কনফারেন্স” গবেষকদের মধ্যে বেশ সমাদৃত হয়েছে। বার্ষিক সম্মেলনগুলোতে চশ্লিশোর্ধ দেশের গবেষকরা অংশগ্রহণ করে সেখানে তাদের নতুন নতুন সাইন্টিফিক্্ গবেষণাগুলো উপস্থাপন করা হয় এবং তা কনফারেন্স প্রসিডিংস্্ এ প্রকাশ করা হয়।

তিনি উল্লেখ করেন, সম্মেলনের পাশাপাশি একাডেমী থেকে প্রকাশ করা হচ্ছে তিনটি সাইন্টিফিক্্ একাডেমিক জার্নাল। এই তিনটি জার্নালই আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সমাদৃত। জার্নাল প্রকাশ এবং আন্তর্জাতিক সম্মেলনের পাশাপাশি একাডেমী পৃথিবীর বিভিন্ন দেশে ম্যানেজমেন্ট ডেভেলপ্মেন্ট প্রোগ্রাম করে আসছে। তারমধ্যে লেজিসলেটিভ লিডারশীপ্ প্রোগ্রামটি অত্যন্ত সমাদৃত। একাডেমী এই সমস্ত ট্রেনিং প্রোগ্রাম সংগঠিত করে আসছে উন্নত বিশে^র বিভিন্ন শহরে যেমন – লন্ডন, ইউএসএ, দুবাই, সিংগাপুর এবং মালয়েশিয়ায়।

গবেষকদের গবেষণায় দক্ষ করে তোলার জন্য এই একাডেমী গত কয়েক বছর ধরে কাজ করে আসছে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের সাথে। গবেষণাকে আরও গুণগতভাবে উন্নত করার লক্ষ্যে বেশ কিছু আন্তর্জাতিক দীর্ঘমেয়াদী সহযোগিতাপূর্ণ পার্টনারশীপ চুক্তি সম্পাদন করা হয়েছে। তারমধ্যে, ”ফিন্যানশিয়াল ইউনিভার্সিটি ইন রাশিয়া”, মিশরের ”আরব একাডেমী অব সাইন্স, টেকনোলোজি এন্ড মেরিটাইম ট্রান্সপোর্ট (এএএসটিএমটি), সিটি ইউনিভার্সিটি অব নিউইয়রক, আমেরিকা সহ ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ইউএসএ-র বিভিন্ন ইউনিভার্সিটি উল্লেখযোগ্য।

ড. দত্ত উল্লেখ করেন, গত বছর বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির গবেষকদের নিয়ে একটি বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং দ্বিতীয় ওয়ার্কশপটি হয় ঢাকা বিশ^বিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস্ এডমিনিস্ট্রেশন(আইবিএ)তে। এছাড়াও গতবছর কলকাতা, রাশিয়ার মস্কো এবং লন্ডনে আরও তিনটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় ।

বর্তমান বিশে^ বিরাজ করছে অস্থিরতা, অনিশ্চয়তা, জটিলতা এবং বহুমুখী চ্যালেঞ্জ। তা সত্ত্বেও পৃথিবী এগিয়ে চলছে-অর্থনীতি, সমাজনীতি সর্বক্ষেত্রেই দেখতে পাই উন্নতি এবং প্রগতির ছোঁয়া। বিশ^ায়ণের সহজাত নিয়মেই বাংলাদেশও কম এগিয়ে নেই। স্বল্পোন্নত দেশের গন্ডিগুলো পেরিয়ে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের আসনে। এই পরিবর্তন আমাদের সকলের জন্যই অসাধারণ এবং অব্যাহতভাবে এগিয়ে যাবে এই প্রত্যাশা প্রতিটি বাঙালির।

পরিবর্তনহীন সমাজ ব্যবস্থা প্রাকৃতিক নিয়মেই ধ্বংসের দিকে এগিয়ে যায়। তাই এখন থেকেই আমাদের সকলকেই সামাজিক চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করা এবং তার থেকে উত্তরণের উপায়গুলো বের করা দরকার। তাই গঠনমূলক এবং মৌলিক গবেষণার বিকল্প নেই। গবেষণার মাধ্যমেই সামাজিক এবং রাষ্ট্রীয় কাঠামোতে আমূল পরিবর্তন নিয়ে আসা সম্ভব। সময়ের সাথে সংগতি রেখে মানুষের সঠিক কল্যাণে অবদান রাখতে পারে সেই ধরণের গবেষণায় উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যেই একাডেমী অব বিজনেস্্ এন্ড রিটেইল ম্যানেজমেন্ট কাজ করে যাচ্ছে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV