Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

চা বিক্রি করে কোটিপতি মার্কিন নারী

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: March 31, 2018 | 9:25 PM

সাঈদা মুনীর: যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে  শুধু চা বিক্রি করে হয়েছেন কোটিপতি ব্রুক এডি নামের এক নারী । খবর এনডিটিভি।
ঘটনার শুরু ২০০২ সালের। ব্রুক এডি ভারতে ঘুরতে এসেছিলেন। ঘুরতে এসে ভারতীয় চা খেয়ে রীতিমতো ওই চায়ের প্রেমে পড়ে গেলেন। ভেবেছিলেন নিজের দেশ যুক্তরাষ্ট্রেও এ রকম চা পাবেন তিনি। তবে চার বছর পর দেশে ফিরে হতাশ হতে হয়েছিল ব্রুককে। কোথাও ভারতীয় চায়ের মতো স্বাদ পাননি তিনি। তাই উদ্যোগটা নিয়েছিলেন। খুলেছিলেন নিজের ভারতীয় চায়ের স্টল। নাম দিলেন ভক্তি চা।

একজন মার্কিনী হয়ে ভারতীয় চায়ের স্টল খুলে ২০০৭ সাল থেকে যে ব্যবসা শুরু করেন তিনি । আর এখন ২০১৮ সালে এসে তিনি কোটিপতি।
যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, ব্রুকের বিশেষত্ব চায়ের ইনফিউশন। ভারতীয় চা’কে মার্কিনী মোড়কে পেশ করেন ব্রুক। ২০০৭ সালে যাত্রা শুরু করে কিছু সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেন তিনি।
ভক্তি চা নামে নিজের একটা ওয়েবসাইটও খুলেছেন তিনি। এর মধ্যে বেশ কয়েকবার ভারত ঘুরে গিয়েছেন ব্রুক। এখানে রঙিন জীবন, খাওয়া-দাওয়ার বৈচিত্র্য তাকে বারবার ভারতে টেনে আনে বলে জানিয়েছেন তিনি।
সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানের জননী ব্রুক এরই মধ্যেই উঠতি ব্যবসায়ীদের মধ্যে প্রথম পাঁচে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। সফল ব্যবসায়ী হিসেবে খেতাবও পেয়েছেন তিনি। আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ