নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে পেনসিলভেনিয়ার লে’ গভর্ণর পদপ্রার্থী ড. নীনার নির্বাচনী সমাবেশ
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে লে’ গভর্ণর পদপ্রার্থী ড. নীনা আহমেদের ফান্ডরেজিং সমাবেশ। স্থানীয় সময় ৩১ মার্চ শনিবার সিটির জ্যাকসন হাইটসে বেলজিনো পার্টি হলে প্রবাসীদের এ সমাবেশ হয়।
সমাবেশে লে’ গভর্ণর পদপ্রার্থী ড. নীনা আহমেদ বলেন, নিজেদের অধিকার আদায়ে সবাইকে আমেরিকার মুলধারার রাজনীতির সাথে যুক্ত হতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন পরিপন্থী আইনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মানবতার মুক্তির জন্যে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ব্যালটের মাধ্যমে। এজন্য প্রয়োজন আমেরিকায় সিটিজেনশিপ গ্রহণকারী সকলের ভোটার হিসেবে তালিকাভূক্ত হওয়া। এসময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সর্বাত্মক সহযোগিতা পেলে আগামী ১৫ মে অনুষ্ঠেয় ডেমোক্রেট প্রাইমারীর এ নির্বাচনে বিজয়ী হবোই ইনশাল্লাহ।


ফ্রেন্ডস অব ড. নীনা আহমেদ’র ব্যানারে অনুষ্ঠিত এ সমাবেশ সঞ্চালনা করেন হোস্ট কমিটির কো-চেয়ার ও অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার -অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন, কো-চেয়ার ও জালালাবাদ এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল এবং সাংবাদিক-মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিউজার্সির কাউন্সিলম্যান, বিজ্ঞানী ও মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী, পিপলএনটেকের প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার আবু হানিপ, ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ
শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তর আমেরিকায় বিশিষ্ট সমাজ সংগঠক ড. জিয়াউদ্দিন আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন, ফোবানার নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জাকারিয়া চৌধুরী, ইমাম মুফতি আনসারুল করিম প্রমুখ।


সমাবেশে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ড. নীনা একজন বাঙালি, বাংলাদেশি-আমেরিকান। তিনি মানবিক বিকেসম্পন্ন একজন মানুষ। সে জন্যে দলমতের উর্দ্ধে উঠে সকলেই তাকে সমর্থন দিচ্ছেন।
নিউজার্সির কাউন্সিলম্যান, বিজ্ঞানী ও মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী বলেন, অভিবাসী সমাজের পরীক্ষিত বন্ধু ড. নীনাকে নির্বাচিত করতে হবে। তার মত সৎ, পরিশ্রমী, উদ্যমী মানুষকে নির্বাচিত করার মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রে বাঙালির উত্থানের পথ সুগম হতে পারে।


অনুষ্ঠানে মাফ মিসবাহ উদ্দীন ড. নীনা আহমেদকে বাঙালীদের গর্ব হিসেবে উল্লেখ করে বলেন, ড. নীনা শুধু পেনসিলভানিয়াবাসীর প্রার্থী নন, তিনি সকল বাঙালীর প্রার্থী। সর্বোচ্চ অভিজ্ঞ, যোগ্যতম প্রার্থী ড. নিনা আহমদকে লিউটেনান্ট গভর্ণর পদে নির্বাচনের জন্য সর্বোচ্চ শক্তি নিয়োগ করতে হবে।
পিপলএনটেকের প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার আবু হানিফ বলেন, ড. নীনা নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে। আমাদের সকলের সমর্থন পেলে লে. গভর্ণরের পথ ধরে স্টেট গভর্ণর এবং পরবর্তীতে ইউএস সিনেটর হতেও সক্ষম হবেন তিনি।


অন্যান্য বক্তারা বলেন, পেনসিলভানিয়াতে বাংলাদেশীদের জন্য এটি একটি সুযোগ। সে সুযোগ কাজে লাগাতে হবে। ড. নীনা আহমেদকে পেনসিলভানিয়ার প্রথম বাংলাদেশী মহিলা লিউটেনান্ট গভর্ণর হিসেবে নির্বাচিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসন্ন প্রাইমারীতে ড. নীনাকে জয়যুক্ত করতে হবে। বক্তারা উল্লেখ করেন, ডেমক্র্যাটিক পার্টির প্রাইমারী নির্বাচনের জন্য দরকার অর্থ। বিশেষ করে মার্কিন টিভিতে বিজ্ঞাপন দিতে বড় অংকের অর্থের প্রয়োজন। তাই সাধ্য অনুযায়ী সকল প্রবাসীর আর্থিক সহায়তার হাত বাড়াতে হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারি কমিউনিটি লিডার আইনজীবী মোহাম্মদ এন মজুমদার ড. নিনার নির্বাচনী তহবিল সংগ্রহের জন্যে শিগগির বাংলাদেশী-আমেরিকানদের উদ্যোগে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে আরেকটি ফান্ডরেজিং আয়োজনের ঘোষণা দেন।

বিভিন্ন সিটি কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি-আমেরিকানদের মধ্যে অনুষ্ঠানে ছিলেন পেনসিলভেনিয়ার আপারডারবি সিটির কাউন্সিলম্যান শেখ সিদ্দিক, মিলবোর্ন বরোর ভাইস প্রেসিডেন্ট নূরুল হাসান, কাউন্সিলম্যান মনসুর আলী মিঠু, নিউইয়র্কের হাডসন সিটির কাউন্সিলম্যান শেরশাহ মিজান, নিউজার্সির প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান ড. নূরন্নবী এবং হেলিডন সিটির ম্যানচেস্টার ইউটিলিটিস অথরিটির কমিশনার দেওয়ান বজলু চৌধুরী।


বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন ডা, ওয়াদুদ ভূঁইয়া, ফারহানা হানিফ, বেদারুল ইসলাম বাবলা, নার্গিস আহমেদ, জেবিবিএর নেতা শাহনেওয়াজ ও মাহাবুবুর রহমান টুকু, মূলধারার রাজনীতিক মো. এন মজুমদার, এডভোকেট মজিবর রহমান, এডভোকেট নাসির উদ্দিন, রিয়েল এস্টেট ব্যবসায়ী ময়নুল ইসলাম, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহমেদ, গিয়াস আহমেদ, ড. দেলওয়ার হোসেন, রানা চৌধুরী, ফখরুল ইসলাম দেলোয়ার, আব্দুন নূর বড়ভুইয়াসহ কমিউনিটি নেতৃবৃন্দ ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!