Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিলেট এমসি এন্ড গভ: কলেজ এলামনাই নাইট : প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আন্তর্জাতিক মিলনমেলা

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: April 2, 2018 | 2:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : অক্সফোর্ড অব দ্য ইস্ট খ্যাত সিলেট এমসি এন্ড গভ: কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা ও জমকালো সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। সিলেট এমসি এন্ড গভ: কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইনক গত ১ এপ্রিল রোববার সন্ধ্যায় সিটির উডসাইডের গুলশান ট্যারেসে এ আয়োজন করে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটে বসবাসরত কলেজটির বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা যোগ দেন ”সিলেট এমসি এন্ড গভ: কলেজ এলামনাই নাইট ২০১৮” – শিরোণামে এ বর্ণাঢ্য উৎসবে।

                  
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এ মিলনমেলায় কলেজ জীবনের সুখ-দু:খের স্মৃতি, খোশ গল্পের সরেশ আড্ডায় মেতে ওঠেন একে অপরের সাথে। পুরানো বন্ধুদের একসাথে পেয়ে ফটো সেশনে নিজেদের স্মৃতি ধারণ করেন অনেকেই।


সিলেট এমসি এন্ড গভ: কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র সভাপতি বেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল সুয়েজ আহমেদের পরিচালনায় এ পূনর্মিলনীতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশেষ অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসান ও এলামনাই নাইট উদযাপন কমিটি ২০১৮’র আহবায়ক সুফিয়ান এ খান।


কন্সাল জেনারেল শামীম আহসান তার বক্তব্যে সিলেট এমসি এন্ড গভ: কলেজের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ঐতিহ্যবাহী এ কলেজের ছাত্র-ছাত্রীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিরাট ভূমিকা রেখে চলেছেন।


অনুষ্ঠানে সম্প্রীতি ও সৌহার্দপুর্ণ পরিবেশে সভাপতি বেলাল উদ্দিন ট্রাস্টি বোর্ড ও কার্যকরী সদস্যদের এবং আহবায়ক সুফিয়ান এ খান আহবায়ক কমিটির সদস্যদের মঞ্চে এনে পরিচয় করিয়ে দেন। সংগঠনের পক্ষ থেকে প্ল্যাক প্রদান করা হয় শফিক উদ্দিন চৌধুরীকে।


অনুষ্ঠান উপলক্ষে ’স্মৃতিতে শ্রুতিতে’ নামে তথ্যসমৃদ্ধ একটি স্মরণিকা প্রকাশ করা হয়। স্মরণিকাটিতে কলেজের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। সংগঠনের সভাপতি বেলাল উদ্দিন সম্পাদনা পরিষদ সদস্য মো. আমিনুল হক চন্নুসহ অন্যদের সাথে নিয়ে স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন।

 অনুষ্ঠানে এলামনাই নাইট উদযাপন কমিটি ২০১৮’র সদস্য সচিব সাখাওয়াত আলীর পরিচালনায় এলামনাই নাইট ভিডিও প্রদর্শণ করা হয়।
সাধারণ সম্পাদক এবং সদস্য সচিব উপস্থিত কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সাদুজ্জামান চৌধুরী, ডা. শফিকুন্নেছা খানম চৌধুরী, ডা. জিয়াউদ্দিন আহমেদ, হুসাম এম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি স্বপন বড়–য়া, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশননের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।


বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর পর কলেজের প্রয়াত ছাত্র-ছাত্রীসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এলামনাই নাইট উদযাপন কমিটি ২০১৮’র যুগ্ম আহবায়ক দেওয়ান শাহেদ চৌধুরী।


এর আগে কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের রেজিট্রেশন এবং অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রবাসের সেরা সঙ্গীত শিল্পী শাহ মাহবুব ও বিউটি দাশের গানে মাতোয়ারা ছিলেন সবাই। বেশ ক’টি একক ও দ্বৈত সঙ্গীতে স্টেজ মাতিয়ে রাখেন তারা। গভীর রাত পর্যন্ত চলে বর্ণিল পরিবেশনা। সঙ্গীত চলাকালে নৈশভোজে আপ্যায়িত করা হয় উপস্থিত সকলকে।


অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন ছাত্র-ছাত্রীরা যার যার অবস্থান থেকে দেশ ও প্রবাসের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন এমন সুন্দর আয়োজনের জন্য।


সভাপতি বেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জামাল সুয়েজ আহমেদ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকলের ঐকান্তিক সহযোগিতায় সৌহার্দপূর্ণ পরিবেশের এমন আয়োজন সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV