ক্যালিফোর্নিয়ায় ইউটিউবের হেড অফিসে গোলাগুলি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে ইউটিউবের হেড অফিসে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম ক্রোন নিউজ জানায়, গোলাগুলির শব্দ শুনেই ৯১১ এ ফোন দেয় ইউটিউবের কর্মকর্তারা। এসময় ২০টি রাউন্ড গুলির আওয়াজ শোনা যায়। এই ঘটনায় সকলকে এই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় পুলিশ। জরুরী ভিত্তিকে এই জায়গাটি খালি করছে পুলিশ। ঘটনাস্থলে তাৎক্ষনিকভাবেই বেশ কয়েকটি এ্যাম্বুলেন্স এবং জরুরী সেবার গাড়িবহর দেখা যায়।
ইউটিউবের এক কর্মকর্তা ভাদিম ল্যাভরাসিক একটি টুইট বার্তায় লেখেন, ইউটিউব হেডকোয়ার্টারে গোলাগুলি চলছে। আমি বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছি এবং অনেকজনকে দৌড়োতে দেখেছি। এখন আমি আমার সহকর্মীদের সঙ্গে একটি রুমে নিজেদের আটকে রেখেছি।
গুগল জানায়, প্রায় ১১০০ জন কর্মী কাজ করে বে এরিয়াতে ইউটিউবের এই প্রধান কার্যালয়ে। সূত্র : টেকক্রাঞ্চ এবং বিবিসি
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








