Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

মসজিদের চারপাশে মানবঢাল তৈরি করে ‘মুসলিম শাস্তি দিবসের’ বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: April 4, 2018 | 11:51 AM

সাইদুল ইসলাম,যুক্তরাজ্যঃ বৃটেনে বর্ণবাদ ও ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিউক্যাসেলের কেন্দ্রীয় মসজিদের বাহিরে প্রায় শ’খানেক মানুষ একটি মানব মানবঢাল তৈরি করে ঘৃনার বিরুদ্ধে মুসলিমদের সাথে সংহতি প্রকাশ করেছে। একই সাথে এই সমাবেশ থেকে যারা ধর্ম বিরোধী ঘৃনা ছড়িয়ে সহিংসতা করতে চায় তাদেরকে প্রত্যাখান করা হয়েছে। সিটিজেন ইউকের নিউক্যাসল স্থানীয় শাখার ‘টাইন এন্ড ওয়েয়ার সিটিজেন’ আয়োজিত এ সম্প্রীতি সমাবেশে সদস্যরা বলেন, ঘৃনা নয়, মুসলিম শাস্তি দিবসের বিরুদ্ধে আমরা ভালবাসা ছড়িয়ে দিতে চাই।
উল্লেখ্য, ইসলাম বিদ্বেষ ও বর্নবাদ উসকে দিতে আজ ৩রা এপ্রিলকে মুসলিম শাস্তি দিবস ঘোষনা করে বৃটেন জুড়ে উড়ো লিফলেট প্রচার করে বিচ্ছিন্নতাবাদী কে বা কারা। পুলিশ এ ঘটনার তদন্ত চালিয়ে গেলেও এখনও পর্যন্ত  কোন তথ্য উদঘাটন করতে পারেনি। এই লিফলেটে মুসলমানদের আক্রমন,নির্যাতন মসজিদ পুড়িয়ে দেয়া ও এসিড চুড়ে মারার জন্য পুরুষ্কারও ঘোষনা করা হয়।
মুসলিম বিরোধী এই হুমকিতে শংকিত না হয়ে মুসলমান মহিলাদের একা চলাফেরা না করার পরামর্শ দেওয়া হয়েছে এবং বাহিরে যাওয়ার সময় বাসায় দরজা ভাল করে লাগিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু এই হুমকির মুখে বৃটেনের বহু মানুষ মুসলমানদের সাথে একাত্মতা দেখিয়েছেন। এটা এমন যে, ঘৃনা ও বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পুরো বৃটেন  এক কাতারে দাড়িয়ে গেছে । সম্প্রীতি ও ঔক্যের বৃটেনে নিউক্যাসল কেন্দ্রীয় মসজিদের সামনে সিটিজেন ইউকের সদস্যদের যোগদান যার অন্যতম উদাহরণ। সংগঠনটি টুইট করে বলেছে ‘ Spreading love not hate, building bridge not wall’.
লেখক ও ডারহাম বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় সমাজবিজ্ঞানের শিক্ষক ম্যাথিউ গেস্ট বলেন, ‘ নিউক্যাসল কেন্দ্রীয় মসজিদের চারপাশের মানবঢাল মানবতার এক মহান অধ্যায়’। খেলাফত মজলিশের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও ইউরোপের পরিচালক মাও আব্দুল কাদির সালেহ বলেন, ‘এটা পুরো মুসলিম কমিউনিটির বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের একটি চক্রান্ত। সুতরাং আমরা এ বিষয়ে মোটেও শংকিত  নই। বরং ইসলামের সৌন্দর্য দিয়ে আমরা একে মোকাবেলা করবো। কারণ ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। ইতিমধ্যে ইউকের মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দকে নিয়ে আমরা মসজিদে মসজিদে চিঠি দিয়ে মুসলমানদেরকে যে কোন প্রয়োজনে লোকাল পুলিশের সাথে যোগাযোগ রাখা ও সতর্কভাবে চলাফেরার পরামর্শ দিয়েছি’।
এদিকে বাংলাদেশী অধ্যুসিত ইস্টলন্ডন মসজিদের সামনেও আজ বাদ জোহর সম্প্রীতি সমাবেশে বহু ধর্মের মানুষ এক হয়ে ঘৃনার বিরুদ্ধে ভালবাসার কথা জানান। যেখানে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রুশনারা আলী ও টাওয়ার হ্যামলেটস্ এর নির্বাহী মেয়র জন বিগস্ উপস্থিত ছিলেন।আমাদের সময়.কম
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV