বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন নর্থ আমেরিকা’র নিউইয়র্ক চ্যাপ্টারের পিসিপি ওয়ার্কশপ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) উত্তর আমেরিকার নিউইয়র্ক চ্যাপ্টারের উদ্যোগ ও আয়োজনে পিসিপি ওয়ার্কশপ এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ২৪ মার্চ সন্ধ্যায়


নিউইয়র্কের লং আইল্যান্ডের আকবর ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্কে ছিলো ওয়ার্কশপ এবং দ্বিতীয় পর্কে ছিলো স্বাধীনতা দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। খবর ইউএনএ’র।

বিএমএ নর্থ আমেরিকা’র নিউইয়র্ক চ্যাপ্টারের ইয়াং ফিজিশিয়ান সেক্রেটারী ডা. বর্ণালী হাসানের পরিচালনায় আলোচনায় অংশ নেন ডা. মজিবুর রহমান মজুমদার, সংগঠনের সভাপতি ডা. সালে সারোয়ার লাভলু, সাধারণ সম্পাদক ডা. কায়সার চৌধুরী, সাবেক সভাপতি ডা. আবুল কালাম আজাদ, প্রেসিডেন্ট ইলেক্ট ডা. খন্দকার মাসুদুর রহমান, সায়েন্টিফিক ও সোস্যাল সেক্রেটারী ডা. আতাউল ওসমানী, মেম্বার এট লার্জ ডা. কামরুল আবেদীন হেলাল, ডা. আতাউল চৌধুরী তুষার প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তপন মাহমুদ ও ক্লোজআপ শিল্পী লিসা সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মধ্যে শাহ মাহবুব, লেমন চৌধুরী, তুলি চৌধুরী প্রমুখ শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। শিল্পীদের সাথে সহযোগিতায় ছিলেন- পার্থ, রাকেশ, রিচার্ড, জোহান ও মাহফুজ।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








