Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ প্রেসিডেন্ট ট্রাম্পের

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: April 5, 2018 | 3:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের আগমন ঠেকাতে মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। বৃহস্পতিবার হোমল্যান্ড সিকিরিউটির জ্যেষ্ঠ সচিব ক্রিশজেন নিয়েলসেন সাংবাদিকদের বলেন, দক্ষিণ-পশ্চিম সীমান্তে অভিবাসীদের অনুপ্রবেশ নিয়ন্ত্রন করতে প্রেসিডেন্ট ন্যাশনাল গার্ডের সদস্যদের সীমান্তরক্ষীদের সহায়তা করার নির্দেশ দিয়ে এক আদেশে স্বাক্ষর করেছেন।

এসময় নিয়েলসেন আরও জানান, ঠিক কিভাবে সেনা সদস্যরা সীমান্তরক্ষীদের কাজে সহায়তা করবেন সে ব্যাপারে এখনও আলোচনা চলছে তবে ঠিক কতজন সেনা মোতায়েন করা হবে সে ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকার করেন।

প্রতিক্রিয়ায় মেক্সকোর পররাষ্ট্র মন্ত্রী লুইস ভিদাগারায় বলেন, তাকে এই ব্যাপারে নিয়েলসেন ইতোমধ্যেই অবহিত করেছেন এবং সীমান্তে সেনারা শুধু হোমল্যান্ড সিকিরিউটি অধিদপ্তরের কাজেই সহায়তা করবে। এছাড়াও এই সমস্ত সেনা কোন অস্ত্র পরিবহণ করবেনা এবং তারা সীমান্তে টহল দেয়ার দায়িত্বও পালন করবেনা।

এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মেক্সিকো সীমান্তের মার্কিন অঙ্গরাজ্য অ্যারিজোনার গভর্নর ডগ ড্যুকে।

নিজের এক টুইট বার্তায় ড্যুকে লিখেছেন, অ্যারিজোনা এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই এই ইস্যুতে দীর্ঘসূত্রিতা দেখিয়েছে এবং এখন আমাদের জরুরীভিত্তিতে সহায়তা দরকার। অ্যারিজোনার জন্য এটি নাগরিক নিরাপত্তার সাথে সম্পর্কিত ইস্যু।

এর আগে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, মেক্সিকো সীমান্তে তার প্রতিশ্রুত দেয়াল যতদিন তৈরি না হয় ততদিন তিনি সীমান্তের নিরাপত্তায় সেনা মোতায়েন করবেন। আনাদলু নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ