Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর পদপ্রার্থী ড. নীনার সমর্থনে নিউইয়র্কের ব্রঙ্কসে ফান্ডরেইজিং ২ মে

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: April 5, 2018 | 4:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর পদপ্রার্থী ডেমোক্রেট ড. নীনা আহমদ এর সমর্থনে ব্রঙ্কসে ফান্ড রেইজিং আয়োজন করবে মূলধারার নেতৃস্থানীয় সংগঠন ‘বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল’ (BACC)। সংগঠনের প্রেসিডেন্ট বিশিষ্ট আইনজীবী এন. মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত BACC এর বোর্ড অভ ডাইরেক্টরের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


উল্লেখ্য, BACC  ব্রঙ্কসসহ নিউইয়র্কের গণমানুষের কল্যাণে অসংখ্য প্রকল্প গ্রহণ করেছে এবং র‌্যালী, সেমিনার ও বিদ্বেষ বিরোধী অসংখ্য সমাবেশ অনুষ্ঠান করেছে। BACC সর্বপ্রথম ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট রুবীন ডিয়াজের ফান্ড রেইজিং ও সংবর্ধনার আয়োজন করে। মিশিগান থেকে নির্বাচিত কংগ্রেসম্যান হ্যানসন ক্লার্ক এর সমর্থনে ব্রঙ্কসে ফান্ড রেইজিং এর আয়োজন করে। এছাড়া লুইস সিপুলভেদা এবং কাউন্সিল মেম্বার রুবীন ডিয়াজের সমর্থনে কাজ করে যাচ্ছে BACC।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী গণমানুষের এ সংগঠন এবার অত্যন্ত চমকপ্রদ ও আকর্ষণীয় এক আয়োজন করবে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গর্ভনর পদপ্রার্থী ড. নীনা আহমদের জন্য। এজন্য ১০ জন কো-চেয়ার সহ সর্বমোট ১৫০ জন অংশগ্রহণকারীর একটি তালিকা তৈরী করা হয়েছে। ডিনার প্লেট প্রতিজন ন্যূনতম ১০০ ডলার। তবে স্পন্সর, কো-চেয়ার এবং অন্যান্য দাতাগণ যথাক্রমে ১,০০০, ৫০০ এবং ২০০ ডলার করে প্রদান করবেন। BACC প্রেসিডেন্ট আইনজীবী এন মজুমদার, সাধারণ সম্পাদক নজরুল হক, ডাইরেক্টর আবদুল গাফফার চৌধুরী খসরু, ডাইরেক্টর মনজুর চৌধুরী জগলু, অধ্যাপক শেখ আল-মামুন, আবদুর রহিম বাদশা, শাখাওয়াত আলী ডেমোক্রেটদের সহযোগিতা কামনা করেছেন।
ডিনারের স্থান:OASIS, ১৯০৭ হোয়াইট প্লেইনস রোড, ব্রঙ্কস
তারিখ: বুধবার ২রা মে, ২০১৮
সময়: ৬:৩০ মি:

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ