লন্ডনে বাঙালি কাউন্সিলর প্রার্থীর ওপর হামলা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটস বারায় এক বাঙালি কাউন্সিলর প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ এপ্রিল) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ওয়াপিং এলাকায় এ হামলার ঘটনা ঘটে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হামলার শিকার আব্দুল্লাহ আল মামুন হোয়াইট চ্যাপেল এলাকার একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। তিনি হ্যামলেটসের প্রথম বাঙ্গালি মেয়র লুৎফুর রহমান সমর্থিত এস্পায়ার পার্টির কাউন্সিলর প্রার্থী।
উল্লেখ্য, আগামী মে মাসে এ বারায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এরইমধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এ নির্বাচন। এর আগে এখানে দুই বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র প্রার্থী রাবিনা খান ও অহিদ আহমদ পরস্পরের বিরুদ্ধে গণমাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগ আনেন। অপর মেয়র প্রার্থীরা হলেন কনজারভেটিভ পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত ডা. আনোয়ারা আলী এবং লেবার পার্টির প্রার্থী বর্তমান মেয়র জন বিগস। সূত্র : বাংলাট্রিবিউন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!