নিউইয়র্ক স্টেট সিনেটর পদপ্রার্থী লুইসকে গভর্ণরের এনডোর্সমেন্ট
https://www.facebook.com/USANewsNY/videos/2163462860338168/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক স্টেট সিনেটর পদপ্রার্থী প্রবাসী বাংলাদেশীদের কাছে ‘লুইস ভাই’ হিসেবে পরিচিত এ্যাসেম্বলীম্যান লুইস সেপুলভেদার প্রতি সমর্থন জানিয়েছেন নিউইয়র্ক স্টেট গভর্ণর এন্ড্রো কোমো। গত ৬ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ব্রঙ্কসের একটি কলেজ মিলনায়তনে স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩২ থেকে সিনেটর পদপ্রার্থী লুইস সেপুলভেদার সমর্থনে আয়োজিত এক সমাবেশে গভর্ণর কোমো এ সমর্থন জানান। ডেমোক্রেট ফর সিনেট লুইস সেপুলভেদা – শিরোণামের এ অনুষ্ঠানে কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ার কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি, কাউন্সিলম্যান রুবিন ডিয়াজ, ব্রঙ্কস ব্যুরো প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ জুনিয়র সহ অন্যান্য স্টেট সিনেটর ও এসেম্বেলীম্যানগণ সমাবেশে উপস্থিত ছিলেন। ইউএসএনিউজঅনলাইন.কম

উৎসবমুখর পরিবেশের এ নির্বাচনী সমাবেশে বাংলাদেশী কমিউনিটির আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আব্দুস শহিদ, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, বাংলা পত্রিকা ও টাইম টিভির সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি এ ইসলাম মামুনসহ স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩২ এর বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গভর্ণর এন্ড্রো কোমো বলেন, ইমিগ্র্যান্টদের জন্য নিরাপদ স্টেট নিউইয়র্ক। প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেশন পরিপন্থী পদক্ষেপ থেকে ইমিগ্র্যান্টদের নিরাপত্তাসহ স্টেটের কল্যাণে স্টেট সিনেটর পদে নির্বাচিত হয়ে লুইস সেপুলভেদা কার্যকর ভূমিকা রাখবেন।


অনুষ্ঠানে বক্তারা কমিউনিটির কন্ঠস্বর হিসেবে ভূমিকা অব্যাহত রাখার জন্য আসন্ন নির্বাচনে সিনেটর প্রার্থী লুইস সেপুলভেদাকে নির্বাচিত করার আহ্বান জানান।
লুইস সেপুলভেদা নিউইয়র্ক স্টেট সিনেটর পদে তাকে অকুন্ঠ সমর্থনের জন্য গভর্ণর এন্ড্রো কোমোসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নির্বাচিত হলে স্টেটবাসীর অধিকার রক্ষা এবং বিভিন্ন সমস্যা সমাধানে তিনি আন্তরিক ভূমিকা রাখবেন। এজন্য সকলের সার্বিক সহযোগিতা চান লুইস।


উল্লেখ্য, স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩২ ব্রঙ্কস থেকে নির্বাচিত সাবেক সিনেটর রুবিন ডিয়াজ সিটি কাউন্সিলম্যান পদে নির্বাচিত হওয়ায় এ আসনের শূণ্যপদে প্রার্থী হন লুইস সেপুলভেদা। আগামী ২৪ এপ্রিল মঙ্গলবার এ আসনে স্পেশাল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
https://www.facebook.com/USANewsNY/videos/2163475967003524/
https://www.facebook.com/USANewsNY/videos/2163456327005488/
https://www.facebook.com/USANewsNY/videos/2163441277006993/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!